,

শীতে অবশ্যই যা খাবেন

winter-food-1নিউজ ডেস্ক : ভোরের হিমেল হাওয়া বলে দিচ্ছে শীত আসছে। আর এই আবহাওয়াতেই অসুখ-বিসুখের সমস্যা বেশি হয়। সর্দি–কাশি লেগেই থাকে।

আর এ কারণে খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা উচিত যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার অবশ্য খাবেন। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা সংক্রমণ আটকায়।

ভিটামিন বি২, বি৬, ডি, ই ভাইরাস, ব্যাকটিরিয়ার আক্রমণ ঠেকায়। আয়রন, জিঙ্ক প্যাথোজেনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

রসুন

জ্বর ও ঠাণ্ডার জন্য রসুন খাওয়া ভালো। রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ক্ষেত্রে কাঁচা রসুন সবচেয়ে ভালো কাজ করে। তবে হজমে সমস্যা হলে রসুন রান্না করেও খেতে পারেন।

আমলকির রস

এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যা ত্বক, চোখ ও চুলের জন্য দারুণ কাজ দেয়।

মধু

বাজার থেকে কেনা মধু নয়, চাক ভাঙা মধু খান। রোজ সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খান। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

গাজর

গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন-এ। গাজর ঠাণ্ডা ও ফ্লু প্রতিরোধে সাহায্য করে। গাজরকে স্যুপ করে খেতে পারেন অথবা সালাদ করেও খেতে পারেন। এছাড়া গাজরের জুসও খাওয়া যেতে পারে।

গ্রিন টি

এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভনয়েডস। ফলে রোগ প্রতিরোধে সক্ষম। হার্ট ভালো রাখে। ডায়বেটিসের জন্যও গ্রিন টি বেশ উপকারী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে