বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকারবার্গকে মৃত ঘোষণা করল ফেসবুক!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গতকাল ১১ নভেম্বর শুক্রবার, ফেসবুক ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গিয়েছিল যখন তারা দেখে যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করেছে ফেসুবক।

 

facebook_top1478938252
ফেসবুকের কোনো ব্যবহারকারী মারা গেলে, তার ফেসবুক স্মৃতি যেন বন্ধুবান্ধবদের কাছে আজীবন থাকে, সেজন্য মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে থাকে ফেসবুক কর্তৃপক্ষ। তাই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ দেখে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে।

কিন্তু এই শোক পরবর্তীতে পরিণত হয় হাস্যরসে, কারণ কয়েক মিনিট পরেই দেখা যায় জাকারবার্গের অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ নেই। জীবিত আছেন জাকারবার্গ। ফেসবুকের কারিগরি ক্রটির কারণে কিছু সময়ের জন্য মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট রিমেম্বারিং ছিল।

ফেসবুক ভুলক্রমে স্বয়ং ফেসবুক স্রষ্টাকে মৃত ঘোষণা করে রিমেম্বারিং করার এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি করেছে। তবে শুধু মার্ক জাকারবার্গ নয়, গতকাল ফেসবুকের এই ভুলের শিকার হয়েছিলেন আরো অনেক ফেসবুক ব্যবহারকারী।

ক্রটির কারণে প্রায় ২ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট মৃত হিসেবে গণ্য করে ‘রিমেম্বারিং’ করে ফেসবুক। ফলে সেসব ব্যবহারকারীদের তাদের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্ট্যাটাস লিখে জানাতে হয়েছে যে ‘তারা মরেন নাই’।

এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক। এটিকে একটি ‘মারাত্মক ভুল’ হিসেবে স্বীকার করে নিয়ে ফেসবুকের একজন মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, ‘ভুল শোধরানো হয়েছে। এমন একটি ঘটনা ঘটার জন্য আমরা দুঃখিত।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত