৭ সেকেন্ডে কমবে ওজন, কি অবাক হচ্ছেন?

 

লাইফস্টাইল ডেস্ক : শুনে আশ্চর্য হচ্ছেন? এ আবার কেমন কথা! সাত সেকেন্ডে কি আর ওজন কমানো যায়? তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু কিছু কাজ করলে সাত সেকেন্ডেও ওজন কমানো যায়। আর এ জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটি ছোট নিয়ম।

weight-loss

* খুব চাপের মধ্যে থাকলে গভীরভাবে দম নিন। এটি চাপ বাড়ানোর হরমোন করটিসলকে কমাতে সাহায্য করবে। এই হরমোন ওজন বাড়িয়ে দেয়, বিশেষ করে পেটের। তাই চাপের মধ্যে থাকলে গভীরভাবে কয়েকবার দম নিন।

* দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকলে একটু সোজা হয়ে বসুন। এটিও মানসিক চাপ বাড়ানোর হরমোন করটিসলকে কমাতে কাজ করে এবং সাত সেকেন্ডের ভেতরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

* ভাজাপোড়া কিছু খাওয়ার আগে অবশ্যই টিস্যু দিয়ে অতিরিক্ত তেল মুছে নিন। এ পদ্ধতিও ওজন কমাতে কাজে দেবে।

* আরেকটি কাজ করতে পারেন। খাওয়ার টেবিলের পাশে একটি আয়না লাগিয়ে নিন। তখন খেতে গেলেই মনে পড়বে কত বেশি খেয়ে ফেলছেন। আর এখন একটু কম খাওয়া উচিত।

* দুপুর ও রাতে খাবার খাওয়ার আগে বড় একটি গ্লাসে দুই গ্লাস পানি পান করে নিন। এটিও কম খেতে সাহায্য করবে আপনাকে, আর বিপাক প্রক্রিয়াকে ঠিকঠাক করে ক্যালরি ঝরাতে কাজে দেবে।

* ওজন কমানোর আরেকটি পদ্ধতি হলো দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে খাবার খাওয়া। এতেও ওজন কমতে সাহায্য হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির