,

৭০বছর বয়সেও পুরুষকে কাছে পেতে চান নারীরা

womenঅনলাইন ডেস্ক : নতুন এক গবেষণায় বলা হয়েছে, নারীদের যৌন আকাঙ্ক্ষা দীর্ঘকাল পর্যন্ত সক্রিয় থাকে। সত্তর বছর বয়সেও নারীরা পুরুষকে কাছে পেতে চান। গবেষণায় বলা হয়, ৬৫-৭৯ বছর বয়সী নারীদের হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসফাংসন (এইচএসডিডি) দেখা যায়। সাধারণত এইচএসডিডি বিবাহিত নারীদের জীবনে দেখা যায়। কিন্তু যারা বিবাহিত নন এবং যৌনকর্ম করতে ইচ্ছাবোধ করেন, তারা আকাঙ্ক্ষার অভাবে মানসিক চাপে থাকতে পারেন।

‘মেনোপজ’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে ১৫০০ নারী তাদের যৌন জীবন এবং যৌন সমস্যা নিয়ে কথা বলেন। এ দলের ৫২.৬ শতাংশ ৭১ বছর বয়সী নারী যারা বিবাহিত। তাদের ৮৮ শতাংশই যৌন অনাকাঙ্ক্ষায় ভুগছেন। এদের ১৫.৫ শতাংশ ব্যক্তিগত যৌন জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আর ১৩.৬ শতাংশের রয়েছে এইচএসডিটি। শেষ দলটি যৌন অনাকাঙ্ক্ষা এবং সমস্যার সম্মুখীন।

এ ছাড়া অন্যান্য কিছু শর্তের ভিত্তিতেও অবস্থা বিবেচনা করা হয়। যেমন, গত মাসে সেক্সের সময় যৌনাঙ্গের শুষ্কতা, বিষণ্ন মানসিকতা এবং পেলভিক ফ্লোরে সমস্যা ইত্যাদি।

নর্থ আমেরিকান মেডিক্যাল সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর জোঅ্যান পিঙ্কার্টন জানান, এই গবেষণার মাধ্যম স্বাস্থ্য বিষেশজ্ঞদের রোগীদের সঙ্গে খোলামেলা আলোচনায় উৎসাহিত করা হয়েছে। এই বয়সী নারীদের ইচ্ছাশক্তি, মেজাজ, যৌনাঙ্গের শুষ্কতা এবং পেলভিক ফ্লোর বিষয়ে আলোচনা করতে বলা হয়। তাদের যৌন আকাঙ্ক্ষা এ বিষয়গুলো কিভাবে নেতিবাচক ভূমিকা রাখছে তা পর্যবেক্ষণ করা উচিত। সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে