সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে খাবার গুলো হাড়কে মজবুত রাখে

vegনিউজ ডেস্ক: হাড় মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাড় মজবুত হলে মানুষের শরীরের কাঠামো শক্তিশালী হবে। হাড়কে অবহেলা করলে হাড় ক্ষয়, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, মেরুদন্ডের সমস্যা দেখা দেয়। কিছু খাবার আছে যা নিয়মিত খাওয়ার ফলে হাড় ক্ষয় রোধ করবে তার সাথে হাড় মজবুত রাখবে। চলুন পাঠক জেনে নেই কোন খাবারগুলো হাড়কে শক্তিশালী করবে জেনে নিই।
১। ডিম
ডিমকে বলা হয় ‘সুপারফুড’। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সব চাইতে ভালো উৎস হচ্ছে ডিম। তবে এতে মাত্র ৬% ভিটামিন ডি রয়েছে। যা খুব সহজে দেহের পুষ্টির চাহিদা পূরণ করে। তাই হাড়ের সুস্থতায় প্রতিদিন একটি ডিম খাওয়ার অভ্যাস করুন।
২। দুধ
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ হাড়, দাঁত মজবুত করে। আট আউন্স ফ্যাট ফ্রি দুধ ৯০% ক্যালরি ক্ষয় করে এবং ৩০% ক্যালসিয়ামের যোগান দেয়। শুধু ছোটরা নয় বড়দেরও নিয়মিত দুধ পান করা উচিত।
৩। চিজ
ক্যালসিয়ামের অন্যতম আরেকটি উৎস হল চিজ বা পনির। ১.৫ আউন্স চিজ প্রতিদিনের ৩০% ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। এতে অল্প পরিমাণের ভিটামিন ডি রয়েছে। তবে অতিরিক্ত পরিমাণ চিজ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৪। টকদই
হাড় মজবুত করতে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ভূমিকা অপরসীম। টকদই ভিটামিন ডি এর অন্যতম উৎস। প্রতিদিন এক কাপ টকদই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং হাড় মজবুত করে। এটি অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধ করে থাকে।
৫। পালংশাক
দুধ খেতে পছন্দ করেন না? দুধের ক্যালসিয়ামের চাহিদা পুরণ করবে পালংশাক। এক কাপ পালংশাকে রয়েছে ২৫% ক্যালসিয়াম, ফাইবার, আয়রন এবং ভিটামিন এ।
৬। কাঠবাদাম
এক কাপ কাঠাবাদামে ১৮% ক্যালসিয়াম থাকে। এটি হাড় মজবুত করার পাশাপাশি ওজন হ্রাস করতে সাহায্য করে। প্রতিদিন এক কাপ কাঠবাদাম খাওয়ার চেষ্টা করুন।
৭। কলিজা
কলিজায় প্রচুর আয়রন রয়েছে, যা হাড় মজবুত করার পাশাপাশি দাঁত মজবুত করে। এছাড়া কলিজায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ক্যালসিয়াম। নিয়মিত কলিজা খাদ্যতালিকায় রাখুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা