বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যানড্রয়েডে দুর্দান্ত নতুন সেলফি অ্যাপ

168175_163বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : ‘সেলফি’ ছাড়া এখন যেন কোনো সেলিব্রেশনই সম্পূর্ণ হয় না। স্মার্টফোনের হাত ধরে এই ট্রেন্ড এতটাই আচ্ছন্ন করে রেখেছে সারা পৃথিবীর মানুষকে যে, অনেকেই স্থান-কাল-পাত্র বিচার না করেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বেশ কিছু বিপজ্জনক ঘটনাও ঘটেছে সেলফি তোলাকে কেন্দ্র করে কিন্তু তা সত্ত্বেও সেলফি তোলার আকর্ষণ একটুও কমেনি।

বছর দুয়েক আগেও ফ্রন্ট-ক্যামেরা বিহীন বেশ কয়েকটি হ্যান্ডসেট লঞ্চ হতো কিন্তু এখন সেলফি ক্যামেরা ছাড়া নতুন ফোন লঞ্চ করার কথা ভাবতেই পারে না কোনো ব্র্যান্ড। তবে সেলফি ক্যামেরা থাকা সত্ত্বেও বেশ কিছু অ্যাপ রয়েছে যা শুধুমাত্র সেলফি তোলার জন্যই নির্দিষ্ট। আইওএস-এ তেমনই একটি অ্যাপ ছিল ‘মাইক্রোসফট সেলফি’। ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবির ক্ল্যারিটি অনেকটাই বাড়িয়ে দেয় এই অ্যাপ।

এক বছর আগে লঞ্চ করা হয় এই অ্যাপ। খুব অল্পদিনের মধ্যেই আইফোন ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়ও হয়ে ওঠে। সেই অ্যাপটিই এবার তৈরি করা হল অ্যানড্রয়েড প্ল্যাটফর্মের জন্য। গুগল প্লে স্টোরে ইতিমধ্যেই এসে গিয়েছে ‘মাইক্রোসফট সেলফি’। ছবি তোলার সময় এই অ্যাপটি নিজে নিজেই ঠিক করে নেয় এক্সপোজার, কালার ব্যালেন্স এবং লাইট। তাই সেলফি তোলার সময়ে অন্য কোনো দিকে মাথা না ঘামিয়ে শুধুই নিজের লুকের দিকে মন দিলেই চলবে। এছাড়া সব ক্যামেরা বা সেলফি অ্যাপের মতোই এখানেও রয়েছে বেশ কিছু এডিটিং ফিচার্স।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত