,

আখাউড়ায় মুক্তিযোদ্ধার রহস্যজনক মৃত্যু

Las Udderডেস্ক রির্পোট : আখাউড়ায় গিয়াস উদ্দিন চৌধুরী (৭০) নামে এক মুক্তিযোদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মুক্তিযোদ্ধা উপজেলার করুয়াতুলী গ্রামের বাসিন্দা। গত শনিবার দিবাগত রাত ৪টায় বাড়ির পাশের নদীর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

এলাকাবাসী জানায়, করুয়াতুলী গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। তিনি প্রায় সময়ই নদীতে থাকতেন। গত শনিবার রাতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাত ৪টায় টানপড়ার মজিবুর মিয়া ও নজু মিয়া চুরি যাওয়া গরু খুঁজতে নদীর পাড়ে গিয়ে লাশ দেখতে পান। পরিবারের লোকজন তাদের সহায়তায় লাশ উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানায়, গত শনিবার রাত টানপাড়ার মজিবুর মিয়ার বাড়ি থেকে ৫টি গরু চুরি যায়। রাত ৩টায় মুজিবুর মিয়া স্থানীয় ইটের ভাটার পাহাড়াদার নজু মিয়াকে সঙ্গে নিয়ে নদীর পাড়ে গরু খুঁজতে যান। এ সময় নদীর পাড়ে একটি গরু পাওয়া যায়। বাকি গরুগুলো খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে গেলে নদীর পাড়ে একটি মৃতদেহ দেখতে পান। কাছে গিয়ে তারা মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের লাশ শনাক্ত করেন।

মানবজমিন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর