,

শিশুদের সৃজনশীলতা নষ্ট করে দেয় টিভি

90274_1নিউজ ডেস্ক : সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে সৃজনশীলতা কমে যায় শিশুদের। বিশেষ করে, যে সব শিশু বই পড়ে বা কোনো সমস্যার সমাধান করতে পারে তাদের থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। ১৫ মিনিটের কম সময় যদি টিভি দেখা হয় তবে এতটা ক্ষতিকর প্রভাব পড়ে না।

এসব তথ্য উঠে এসেছে ব্রিটেনের স্ট্যাফোর্ডশায়ার ইউনিভার্সিটির এক গবেষণায়। ৩ বছরের ৬০টি শিশুর ওপর এই গবেষণা চালিয়ে গবেষকরা নিশ্চিত হয়েছেন, দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে শিশুদের মধ্যে সৃজনশীলতা কমে যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞানের অধ্যাপক সারা রোজ বলেন, ‘শিশুদের সৃজনশীলতায় টিভি প্রত্যক্ষ প্রভাব নিয়ে আমরা গবেষণা করছিলাম। শিশুদের একটি দলকে ‘পোস্টম্যান প্যাট’ নামে একটি ধারাবাহিকের আধ ঘণ্টার এক একটি পর্ব দেখানো হয়েছিল। অন্যদিকে, আরেক দলকে বই পড়া বা পাজেল সমাধান করতে দেওয়া হয়। এর পর তাদের সৃজনশীলতা পরীক্ষা করি আমরা।’ তাতে দেখা যায়, টিভি দেখার ফলে নিজস্ব ভাবনায় প্রভাব পড়েছে শিশুদের। যদিও সেই প্রভাব সময়ের সঙ্গে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু ক্রমাগত এই ঘটনা ঘটতে থাকলে শিশুরা খেলাধুলা বা অন্য কাজে কম সক্রিয় ও সৃজনশীল হয়ে ওঠে, যা তাদের বৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলে।

অনেকে বলেন, ধীরগতির এমন টেলিভিশন কোনও শো-য়ে শিশুদের মধ্যে প্রভাব পড়ে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আমরা গবেষণায় তেমন কিছু পাইনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে