বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর পায়ের মাপ বলবে পরকীয়ার কথা

লাইফস্টাইল ডেস্ক : স্বামীর ভাবভঙ্গি একটু অন্যরকম দেখেই হয়তো স্ত্রীর মনে সন্দেহ জাগে। আর স্ত্রীদের সন্দেহ মানেই স্বামীর পরকীয়া। খোঁজখবর লাগিয়ে কোনো সময় সত্যতা পাওয়া গেলেও অনেক সময় এই সন্দেহ বাতিকের কারণে সংসারে দেখা দিতে পারে অশান্তি। কিন্তু সময়ের আগেই যদি বিষয়টি নিয়ে সাবধান হওয়া যায় তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও লাঘব হয়। কিন্তু কী করে বুঝবেন স্বামী পরকীয়ায় লিপ্ত কিনা? সেই উত্তর জানা গেছে একটি জরিপের মাধ্যমে।

cheating_partner1477707189
ইলিসিটএনকাউন্টার্স ডটকম তাদের ১৫০০ জন পুরুষ সদস্যের ওপর জরিপ করে জানতে পেরেছেন, মানুষের জীবন যাপনের সঙ্গে তাদের জুতোর মাপের অদ্ভুত এক মিল রয়েছে। জরিপে দেখা গেছে, যে সকল পুরুষের জুতোর মাপ ১০ কিংবা তার অধিক তাদের মধ্যে পরকীয়ার প্রবণতা বেশি। ১০ কিংবা তার নিচে যাদের পায়ের মাপ তাদের তুলনায় এই প্রবণতা দ্বিগুন। আর যাদের জুতার মাপ ৭ থেকে ৯ এর মধ্যে তারা বেশি বিশ্বস্ত হয়। এ জরিপে পরকীয়ায় লিপ্তদের মধ্যে সবচেয়ে বেশি কমন যে পায়ের মাপ পাওয়া গেছে তা ১০.৫।

ইলিসিটএনকাউন্টার্স ডটকমের মূখপাত্র ক্রিশ্চিয়ান গ্র্যান্ট বলেন, ‘অনেকেই হয়তো বিষয়টির বিপক্ষে যুক্তি দেখাবেন কিন্তু জরিপ মিথ্যা বলে না। এই সাইটের ৮৫ শতাংশ পুরুষ সদস্যের জুতোর মাপ ১০ এর উপর। বাকি ১৫ শতাংশের জুতোর মাপ ৯ বা তার নিচে।’

সমীক্ষাটির সত্যতা প্রমাণের পরিপ্রেক্ষিতে অনেক বিখ্যাত ব্যক্তির নাম তুলে ধরা হয়েছে যারা পরকীয়ায় জড়িয়েছিলেন। যেমন বিল ক্লিনটন, টাইগার উডস, হিউ গ্র্যান্ট এবং গেভিন রোজডেল প্রত্যেকের জুতোর মাপ ১০ বা তার উপরে। তবে বিষয়টি নারীদের বেলায় এক নয়। ১ হাজার নারীর ওপর জরিপ চালিয়ে বড় মাপের জুতো এবং পরকীয়ার মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায়নি। জরিপে নারীদের সবচেয়ে কমন পায়ের মাপ পাওয়া গেছে ৬.৫।

তবে এবারই প্রথম এ ধরনের জরিপ করেনি ওয়েবসাইটটি। এর আগে গত এপ্রিলে তারা একটি জরিপ প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল- যে সকল মানুষের দামি বাড়ি থাকে তারা বেশি পরকীয়াপ্রবণ হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত