বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন আঙ্গুরের জুসের ৬টি উপকারিতা

459366433_xsঅনলাইন ডেস্ক : আঙ্গুর খেতে ভালোবাসেন? তাহলে আঙ্গুরের জুস খেতেও পছন্দ করবেন আপনি। এক গ্লাস ফলের রস আস্ত ফল খাওয়ার মত ফাইবার হয়তো আপনাকে দিতে পারবেনা কিন্তু এতে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে যা শরীরের জন্য অনেক উপকারী। চলুন তাহলে জেনে নেয়া যাক আঙ্গুরের জুসের স্বাস্থ্য উপকারিতাগুলো।

১। হৃদপিন্ডকে সুরক্ষা দেয়:-
সার্কুলেশন নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, লাল আঙ্গুরে ফ্লেভনয়েড থাকে যা করোনারি হার্ট ডিজিজের রোগীদের কার্ডিওভাস্কুলার ঝুঁকি কমায়। এক গ্লাস লাল আঙ্গুরের জুস LDL কোলেস্টেরলের জারণকে বাঁধা দেয় এবং হার্টকে সুস্থ রাখে।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে:-
মেডিসিনাল ফুড নামক জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় যে, এক গ্লাস লাল আঙ্গুরের জুস মধ্যবয়সি মানুষের ইমিউনিটির উন্নতিতে সাহায্য করে। আঙ্গুরের জুস পান করলে ভিটামিন সি এর মাত্রা বৃদ্ধি পায়।

৩। হার্টের ব্লকেজ প্রতিরোধ করে:-
নিউট্রিশন নামক জার্নালের এক গবেষণা প্রতিবেদনে বলা হয় যে, প্লাটিলেটের সক্রিয়তা কমানোর মাধ্যমে আঙ্গুরের জুস হার্টের ব্লকেজ প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখানো হয় যে, এক গ্লাস লাল আঙ্গুরের জুস ধমনীতে প্লাটিলেটের সংখ্যা কমায়।

৪। মেটাবোলিজমের উন্নতি ঘটায়:-
মোলেকিউলার নিউট্রিশন এন্ড ফুড রিসার্চ নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানানো হয় যে, লাল আঙ্গুরের জুস পান করেন এমন মানুষদের প্রস্রাবের নমুনায় এসিডের পরিমাণ কম পাওয়া যায়, যারা অন্য ফলের জুস পান করেন তাদের তুলনায়। এক গ্লাস আঙ্গুরের জুস মেটাবলিজমের উন্নতি ঘটায়।

৫। রক্তচাপ নিয়ন্ত্রণ করে:-
আঙ্গুরের রসে যে ফ্লেভনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা হৃদপিণ্ডের পেশীকে রিলেক্স হতে সাহায্য করে, রক্ত প্রবাহের উন্নতি ঘটায় এবং রক্তচাপের হ্রাসবৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

৬। ওজন কমতে সাহায্য করে:-
আঙ্গুরের রস পানে সরাসরি ওজন কমতে সাহায্য করেনা কিন্তু পোস্ট ওয়ার্ক আউট ড্রিংক হিসেবে এটি চমৎকার। একটি গবেষণায় জানা যায় যে, একটানা ১২ সপ্তাহ ধরে প্রতিদিন আঙ্গুরের জুস পান করলে ওজন বৃদ্ধি পায়না। কিন্ত আঙ্গুরের সুগন্ধ যুক্ত কৃত্রিম পানীয় পান করেন যারা তাদের ওজন ঠিকই বৃদ্ধি পায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ