সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার ডায়েট চার্টে কী আছে জানেন?

photo-1477221121নিউজ ডেস্ক : বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকানের মতো স্লিম ও সুন্দর ফিগার কে না চায়? শুধু চাইলেই তো আর হবে না, দীপিকার মতো সবকিছু মেনেও তো চলতে হবে। এই মেনে চলার মধ্যে আছে নির্দিষ্ট ডায়েট চার্টের বাইরে না যাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা। খাবারের বিষয়ে দীপিকা ভীষণ কঠোর ও সচেতন। স্বাস্থ্যকর ডায়েট, ফাস্ট ফুড ও স্পাইসি খাবার এড়িয়ে চলা আর প্রচুর পরিমাণে পানি পান করা দীপিকার অভ্যাস।

দীপিকা পাড়ুকোন সারাদিন কী খান তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।

সকালের নাশতায়

দীপিকা মনে করেন, সকালের পরিপূর্ণ নাশতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই খাবার সারাদিন তাঁর কার্যক্ষমতাকে ধরে রাখে। দীপিকা সচরাচার সকালে উপমা, ইডলি অথবা দোসা দিয়ে নাশতা করেন। আর সঙ্গে দুটি ডিম ও এক গ্লাস লো ফ্যাট দুধ খেয়ে থাকেন।

দুপুরের খাবারে

দুপুরের খাবারে সবজি খান দীপিকা। আর সঙ্গে খান দুটি পাতলা রুটি ও গ্রিলড ফিশ। শুটিংয়ের যতই ব্যস্ততা থাকুক না কেন প্রতিদিন নির্দিষ্ট একটা সময় তিনি দুপুরের খাবারটি খাওয়ার চেষ্টা করেন।

বিকেলের স্ন্যাকস

বিকেলের দিকে দীপিকা খুব একটা ভারি খাবার খান না। এই সময়টাতে তিনি স্ন্যাকস হিসেবে খান কিছু বাদাম এবং এক কাপ ফিল্টার কফি।

রাতের খাবারে

দীপিকা রাতে কখনোই মাছ বা মাংস খান না। রুটি, সবুজ সবজি ও সতেজ সালাদ থাকে দীপিকার রাতের খাবারের মেনুতে। যত দ্রুত সম্ভব নিজের রাতের খাবারটি খাওয়ার চেষ্টা করেন বলিউডের এই অভিনেত্রী।

আর ফলের মধ্যে মৌসুমি ফল আম ও আঙ্গুর দীপিকার ভীষণ পছন্দ। অন্যান্য ফলের সঙ্গে নারকেলের পানি তিনি নিয়মিত পান করেন। মূলত, এই ডায়েট চার্টই দিপীকাকে ফিট ও সুন্দর রাখতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা