মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৬টি ঘরোয়া উপায়ে দূর করুন গর্ভকালীন রক্ত স্বল্পতা

29599-boroঅনলাইন ডেস্ক : গর্ভধারণ প্রত্যেক নারীর জন্য খুব বিশেষ একটা সময়। এই সময় সব নারীকেই কিছু শারীরিক এবং মানসিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। শারীরিক সমস্যার মধ্যে রক্ত স্বল্পতা বেশ সাধারণ একটি সমস্যা। প্রায় ৫০% গর্ভবতী নারীরা রক্ত স্বল্পতা সমস্যায় ভুগে থাকেন। এমনকি যে সকল নারীদের আগে রক্ত স্বল্পতা ছিল না, তাদেরও এই সময় রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। গর্ভকালে রক্ত স্বল্পতা দেখা দিলে যে সকল লক্ষণ দেখা দিতে পারে-

– হালকা মাথাব্যথা এবং মাথা ঘোরানো
– অনিয়মিত হার্ট বিট
– শ্বাস কষ্ট হওয়া
– চোখের নিচে কালি পড়া
– অতিরিক্ত অবসাদ
– মনোযোগে সমস্যা
– দূর্বলতা
– হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি।

ওষুধের পাশাপাশি কিছু খাবার খাওয়া প্রয়োজন এই রক্ত স্বল্পতা দূর করার জন্য-

১। বিট:-
এক কাপ বিটের রস, এক কাপ আপেলের রস এবং এক চা চামচ মধু মিশিয়ে নিয়মিত পান করুন। এটি দিনে দুইবার পান করুন। আপেলে প্রচুর পরিমাণ আয়রন এবং বিটে ফলিক অ্যাসিড, পটাসিয়াম রয়েছে যা শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে থাকে।

২। পালং শাক:-
শাক খেতে পছন্দ না করলেও গর্ভধারণ সময়ে খাদ্য তালিকায় পালং শাক রাখুন। চেষ্টা করুন সপ্তাহে তিনবার পালং শাক খাওয়ার। এটি আয়রনের অন্যতম উৎস।

৩। রেড মিট:-
অবাক হলেও সত্যি রেড মিট আয়রনের অন্যতম উৎস। গরুর কলিজায় ১.৪ মিলি গ্রাম প্রতি আউন্সে এবং গরুর মাংসে .৬ মিলিগ্রাম প্রতি আউন্সে আয়রন রয়েছে। যেখানে পালং শাকে .৮ মিলিগ্রাম প্রতি আউন্সে আয়রন থাকে। তাই গর্ভকালে গরুর কলিজা এবং গরুর মাংস নিয়মিত খাদ্য তালিকায় রাখুন।

৪। ড্রাই ফ্রুটস:-
আয়রনের অন্যতম উৎস হল ড্রাই ফ্রুটস। বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, কিসমিস, কাঠ বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করুন।

৫। ভিটামিন সি সমৃদ্ধ খাবার:-
ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা, লেবু খাবার খাওয়া উচিত গর্ভকালে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার অথবা সাপ্লিমেন্টারি খেতে পারেন এই সময়ে। ভিটামিন সি সমৃদ্ধ খাবারে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে।

৬। খেজুর:-
এক কাপ দুধে দুটি খেজুর সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খালি পেটে এটি পান করুন। এছাড়া সকালে এক মুঠো খেজুর খালি পেটে খেতে পারেন। দুধের পরিবর্তে এক কাপ গরম পানিতে দুই-তিনটি খেজুর দুই- তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। ঠান্ডা হলে এই পানি পান করুন। এটি শরীরে আয়রনের পরিমাণ বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে থাকে।

ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ খাবার রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের