কোন খাবার আপনার আয়ু বাড়াতে সাহায্য করবে!

 

লাইফস্টাইল ডেস্ক : ‘জন্মিলে মরিতে হবে, সত্যিই তো, জন্ম ও মৃত্যু, এই পৃথিবীর চরম সত্যগুলির একটি। একে মেনে নিতেই হবে। মৃত্যু কখন দোরগোড়ায় এসে উপস্থিত হবে তা কেউ জানে না।তবে সকলেই চায় দীর্ঘজীবী হতে। সুস্থভাবে নিয়ম মেনে যেমন দীর্ঘদিন নিরোগ বাঁচা যায়, তেমনই অনেক সময়ে নিষ্ঠাবান থেকেও অনেকে কমবয়সে নানা রোগের কারণে প্রাণ হারান। তবে কিছু উপাদান অবশ্যই রয়েছে যা মানুষের প্রাণ বা আয়ু বাড়াতে বিশেষ সাহায্য করে।

age-012458-702x336

বেশিদিন বাঁচলে জীবনের নানা বৃত্ত সম্পূর্ণ হয়। পরের একাধিক প্রজন্মকে নিজের চোখে আপনি দেখে যেতে পারবেন। জীবনের ছোট-বড় মুহূর্তগুলির সংখ্যা অনেক বেশি হয়। এবং ভালো-খারাপ মিলিয়ে প্রাপ্তির সংখ্যা অনেক বেশি থাকে।

ফলে সকলেই চান রোগ-ব্যাধিকে সরিয়ে রেখে দীর্ঘজীবন লাভ করতে। তবে কোন কোন খাদ্য উপাদানগুলি আপনাকে এই কাজে সাহায্য করতে পারে তা জানেন কি? নিচের স্লাইডে দেখে নিন কোন খাবার আপনার আয়ু বাড়াতে সাহায্য করবে।

আভোকাডো : আভোকাডো ফলটি শরীরে জন্য অত্যন্ত উপকারী। এই ফলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে ও প্রচুর পরিমাণে পটাশিয়াম যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে দীর্ঘজীবী করে তোলে।

আলুবখরা : এই ফলটি মধ্যপ্রাচ্যে বেশি পাওয়া যায়। তবে ভারতে সামান্য দাম বেশি হলেও এটি সহজলভ্য। এটি হৃদপিণ্ডের কার্যক্ষমতাকে সুরক্ষিত রাখে ও হার্ট অ্যাটাক থেকে আমাদের বাঁচায়।

রসুন : রসুনে রয়েছে বি ৬, ভিটামিন সি-র মতো নানা উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়। ফলে সুস্থ শরীর অনেকদিন পর্যন্ত টানতে পারে। এছাড়া ক্যানসারের মতো রোগের সঙ্গে লড়তেও এটি দারুণ সাহায্য করে।

বার্লি : বার্লিও শরীরের জন্য দারুণ উপকারী। এটি কোলন ক্যানসারের মতো রোগ আটকায়, হজম শক্তিকে বাড়ায় এবং একইসঙ্গে শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরলকে বের করে দেয়।

অলিভ অয়েল : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম উপায় হল অলিভ অয়েলের ব্যবহার বাড়ানো। এতে রয়েছে নানা উপকারী ফ্যাট ও ভিটামিন কে যা নানা দরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকতে সাহায্য করে।

কাজু বাদাম : কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে। ডার্ক চকোলেট ডার্ক চকোলেটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যানসার প্রতিরোধ করে এবং শরীরের কোশগুলির বয়স বাড়ার গতি কমিয়ে দেয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির