বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ খুব অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যাওয়ার মূল কারণগুলি

 

লাইফস্টাইল ডেস্ক :আজকে যুগে মানুষ খুব অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছে। শরীর হোক বা মন, সবতেই ত্রিশ বা চল্লিশ বছরের কোটা পেরতে না পেরতেই বার্ধক্য আসতে শুরু করে দেয়। গড় আয়ু মানুষের বাড়লেও আধবুড়ো, অসুস্থ হয়েই বাকী জীবন কাটাচ্ছে মানুষ।ত্বকের ক্ষেত্রে তো সেটা আরও আগে হয়। মাঝ কুড়ি বয়স পার করলেই ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে অনেকের। ত্রিশের কোঠায় ঢুকতেই ত্বকের লাবণ্য কমতে শুরু করে। ফলে নানা প্রসাধনী ব্যবহার করা ছাড়া তখন আর কোনও উপায় থাকে না।

dryskin_pic2012548-702x336

তবে তাতে বিশেষ কাজ হয় কি? বোধহয় না। ফলে অতীতে আপনার ত্বকে কেমন সুন্দর ছিল, সেই নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হা-পিত্যেশ করা ছাড়া আর কোনও উপায় থাকে না অনেকের কাছে।

তবে জানেন কি কোন কারণে খুব কম বয়সে ত্বক ঔজ্জ্বল্য হারিয়ে বুড়িয়ে যাচ্ছে, কেন আপনার ত্বকে কালো ছোপ, ভাঁজ পড়েত শুরু করেছে? না জানা থাকলে জেনে নিন নিচের স্লাইডগুলি থেকে।

বেশি শরীরচর্চা
শরীরচর্চা করা খুবই উপকারী। তবে প্রয়োজনের তুলনায় বেশি শরীরচর্চা করলে মুখের ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যেতে পারে।

কাজের চাপ
কর্মস্থলে কাজের চাপ শরীরিক ও মানসিকভাবে আপনাকে বিধ্বস্ত করে তুলতে পারে। দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

এসির হাওয়া
বাড়িতে হোক বা কর্মস্থলে, অনেককেই দিনভর শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে দীর্ঘক্ষণ কাটাতে হয়। যা ত্বকে শুকনে করে দেয় এবং তার ফলে কমবয়সেই ত্বকে ভাঁজ পড়তে শুরু করে।

খাদ্যাভ্যাস
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলে, বিশেষ করে বাইরের খাবার বেশি খেলে ত্বকে তার খারাপ প্রভাব পড়ে খুব কম বয়সেই। ত্বক স্থিতিস্থাপকতা হারিয়ে বুড়িয়ে যায়।

নেশা
ধূমপান ও মদ্যপানের নেশা ত্বকের ক্ষতি করতে পারে নানাভাবে। দুটোই ত্বককে অল্প বয়সে বুড়িয়ে দেয়।

সানগ্লাস না পরা
রোদে বের হলে সানগ্লাস পরা অবশ্যই উচিত। যদি এই অভ্যাস আপনার না থাকে তাহলে চোখের নিচের ত্বক খারাপ হতে শুরু করে, চোখের তলায় কালি পড়ে।

স্ট্র দিয়ে পানীয়
বাইরে কোনও ধরনের পানীয় নেওয়ার সময়ে তা আমরা স্ট্র দিয়ে পান করি। এমনটা নিয়মিত করতে শুরু করলে ত্বকে ভাঁজ পড়তে শুরু করে। নিয়মিত এই অভ্যাস থাকলে সেই দাগ স্থায়ী হয়ে যায়।

ওজন কমে যাওয়া
কেউ খুব বেশি মোটা থাকলে হঠাৎ করে রোগা হয়ে গেলে ত্বক ঔজ্জ্বল্য হারাতে পারে অথবা কুঁচকে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ