দেশে সাত দিন ইন্টারনেট বিঘ্নিত হবার সম্ভাবনা
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জানিয়েছে, আগামী সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে।
এতে আরো জানো হয়, আগামীকাল ২১ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কারণে বাংলাদেশে ইন্টারনেট সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।
বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখও প্রকাশ করেছে।











