বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে বিশ্বের কোথায় আপনি নিরাপদ, জেনে নিন

035935world-war_kalerkantho_picবিশ্বের একটা বড় অংশে উঠেছে যুদ্ধ যুদ্ধ রব। জাতীয়তাবাদের ধুয়া দিয়ে গদি বাঁচাতে কিছু রাষ্ট্রনেতা যুদ্ধ লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অস্ত্র বিক্রিও বড় দায়। তা এহেন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়াটা অসম্ভব নয়। আর রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়াদের প্রাণহানিই ভবিতব্য। অতএব এখনই বাঁচার রাস্তা খোঁজাটাই বুদ্ধিমানের।

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে বিশ্বের কোথায় গেলে নিরাপদে, নির্ঝঞ্ঝাটে থাকা যাবে? আসুন সেই জায়গাগুলির সঙ্গে আগেভাগে পরিচয় সেরে ফেলা যাক।

১. আইসল্যান্ড
ছবির মতো সুন্দর এই দেশটির অবস্থান পৃথিবীর প্রত্যন্ত অংশেই বলা যায়। দেশটির অর্থনীতির অবস্থাও খারাপ নয়। প্রচুর মাছ। অতএব খাদ্যাভাব হওয়ার চিন্তা নেই। তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো প্রভাব পড়ার চান্স নেই।

২. আইল অফ লিউইস
স্কটল্যান্ডের এই দ্বীপ মেনল্যান্ড থেকে অনেকটাই দূরে। অর্থনৈতিক অবস্থাও ভালো। নির্ঝঞ্ঝাট।

৩. আন্টার্কটিকা
শুনতে একটু বিচিত্র লাগলেও, অত্যন্ত খারাপ পরিস্থিতিতে মাথা গোঁজার ঠাঁই হিসেবে মন্দ নয়। শীতের কামড় থাকলেও, একটু সইয়ে নিতে পারলে অন্তত যুদ্ধের কবল এড়ানো যাবে।

৪. কানসাস সিটি
মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহর অতি শান্তিপূর্ণ। চাষের জমিতে ঘেরা। খাদ্যাভাব নেই। যুদ্ধের প্রকোপও পড়ার ভয় নেই।

৫. ইউকন
কানাডার প্রত্যন্ত অঞ্চলে ছবির মতো সুন্দর প্রদেশ ইউকন। গ্রাম্য জীবন, খাবারের অভাব নেই, অত্যন্ত শান্তিপূর্ণ।

৬. কেপটাউন
দক্ষিণ আফ্রিকার ধনীতম শহর। পশ্চিমী অশান্তি থেকে এই শহরকে যতটা সম্ভব দূরেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব থেকে মুক্ত থাকারই সম্ভাবনা প্রবল।

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ