,

বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছে আপনার ত্বক, কেন?

 
লাইফস্টাইল ডেস্ক : বয়স বিশ পার করলেই ত্বকে বেশি বয়সের ছাপ পড়তে শুরু করে অনেকের। ত্রিশের কোঠায় ঢুকতেই ত্বকের লাবণ্য কমতে শুরু করে। ফলে নানা প্রসাধনী ব্যবহার করা ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। কিন্তু তাতে খুব একটা কাজ নাও হতে পারে। তবে জানেন কী, কোন কারণে ত্বক ঔজ্জ্বল্য হারিয়ে বুড়িয়ে যাচ্ছে, কেন আপনার ত্বকে কালো ছোপ, ভাঁজ পড়তে শুরু করেছে?

age-700x336

না জানা থাকলে জেনে নিন-

* কাজের চাপ
কর্মস্থলে কাজের চাপ শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত করে তুলতে পারে। দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করলে ত্বকের ক্ষতি হতে পারে।

* এসির বাতাস
বাড়িতে হোক বা কর্মস্থলে, অনেককেই দিনভর শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে দীর্ঘক্ষণ কাটাতে হয়। যা ত্বক শুষ্ক করে দেয় এবং কমবয়সেই ত্বকে ভাঁজ পড়তে শুরু করে।

* খাদ্যাভ্যাস
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলে, বিশেষ করে বাইরের খাবার বেশি খেলে ত্বকে তার খারাপ প্রভাব পড়ে খুব। ত্বক স্থিতিস্থাপকতা হারিয়ে বুড়িয়ে যায়।

* নেশা
ধূমপান ও মদ্যপানের নেশা ত্বকের ক্ষতি করতে পারে নানাভাবে। দুটোই ত্বককে অল্প বয়সে বুড়িয়ে দেয়।

* সানগ্লাস না পরা
রোদে বের হলে সানগ্লাস পরা অবশ্যই উচিত। যদি এই অভ্যাস আপনার না থাকে তাহলে চোখের নিচের ত্বক খারাপ হতে শুরু করে, চোখের তলায় কালি পড়ে।

৫. অপর্যাপ্ত ঘুম
অপর্যাপ্ত ঘুমের অভ্যাস চেহারায় অনেক বেশি বাজে প্রভাব ফেলে। চোখের নিচে কালো দাগ পড়া, মুখ শুকিয়ে যাওয়া, ত্বকের মসৃণতা হারিয়ে যাওয়া ইত্যাদি নানা ধরনের সমস্যা তৈরি করে বেশি বয়সের ছাপ ফেলে ত্বকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে