বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ

samsungবিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফোন নিয়ে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সকল বিমানেও ফোনটি নিষিদ্ধ ঘোষণা করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। দুই একদিনের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

প্রজ্ঞাপন জারির বিষয়ে উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির আরো বলেন, এটি করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। এ বিষয়ে গত মাসে সব ধরনের ডিভাইস নিয়ে বিমানে চড়ার উপর নিষেধাজ্ঞার আরো একটি প্রজ্ঞাপন জারি করা হলেও এবারই প্রথম এককভাবে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফোন নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রও সব ধরনের বিমানের ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার আদেশ কার্যকর করে।

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন তৈরিকারক প্রতিষ্ঠান স্যামসাং। কিন্তু এরই মধ্যে নোট ৭ ফোনের ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ফোনটির উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে অস্ট্রেলিয়ার কান্তাস ও জেটস্টার এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিনে বিশ্বব্যাপী নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক দেশ ফোনটি নিষিদ্ধ করেছে।

এমন পরিস্থিতিতে তারাও নোট ৭ ফোন নিয়ে বিমানে যাত্রা নিষিদ্ধ করছে। এতে আরো বলা হয়, হাতব্যাগ ও লাগেজের ভেতরেও নোট ৭ নেয়া যাবে না। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকরের কথাও জানায় তারা।

ভার্জিন অস্ট্রেলিয়া, টাইগার এয়ার অস্ট্রেলিয়া ও এয়ার নিউজিল্যান্ডও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। ভার্জিন ও এয়ার নিউজিল্যান্ড দুর্ঘটনা এড়াতে যাত্রীদের বিমানবন্দরেই নোট ৭ ফোন আনতে নিষেধ করেছে। এয়ার নিউজিল্যান্ড কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে তাদের বিমানে ভ্রমণের সময় কোনোভাবেই নোট ৭ বহন করা যাবে না। আর এটিও আজ থেকে কার্যকর করার কথা জানানো হয়।

গত মাসে স্যামসাং ফোন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার পর অস্ট্রেলিয়ার পরিবহন কর্তৃপক্ষ বিমানে ভ্রমণের সময় যাত্রীদের স্মার্টফোন ব্যবহার ও ব্যাটারি চার্জ দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ