বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশে আসগার্ডিয়া নামে দেশ তৈরির উদ্যোগ বিজ্ঞানীদের

1476594262বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : দূর আকাশে বসত বানিয়ে তারাদের কাছাকাছি থাকার ইচ্ছা থাকে অনেকেরই। শিল্পীর তুলির টান বা কবির রচনা কিছুটা তৃপ্তি দেয় তাদের। কিন্তু আকাশে বসবাসের উপায় কই? বিশেষ করে, সাধারণ মানুষদের জন্য।

আকাশে বসবাসের সুযোগ এখনই পাওয়া যাবে না। তবে অদূর ভবিষ্যতেও যে পাওয়া যাবে না, তা নয়। কারণ, আকাশে বসত বানানোর তোড়জোড় শুরু করেছে একটি সংস্থা, তাও একেবারে ইট-কাঠ-পাথরের।

আসগার্ডিয়া নামে মহাকাশে একটি জাতি বা দেশ তৈরি করতে চলেছেন ইউরোপের কিছু বিজ্ঞানী। গত বুধবার প্যারিসে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে তারই পুরো পরিকল্পনা।

ওই পরিকল্পনা মতে, আগামী বছরই মহাকাশে শুরু হবে সেই দেশ তৈরির কাজ। প্রাথমিকভাবে এক লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব মিলবে যোগ্যতা ও মানবিকতার নিরিখে।

বিজ্ঞানীদের দাবি, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার গ্রহাণু। একটা আছড়ে পড়লেই মানব সভ্যতার বিষম বিপদ। কারণ, পৃথিবী ছেড়ে মানুষের যাওয়ার জায়গা নেই। তাই তৈরি করা হবে এই মহাকাশ স্টেশন। সেখানে মানুষ বসবাসের পাশাপাশি কাজকর্মও করবে, যেমনটা আমরা পৃথিবীতে করে থাকি।

আসগার্দিয়া-র নাগরিকত্ব পেতে নিবন্ধন করাতে হবে সংস্থার ওয়েবসাইটে।

গত সপ্তাহেই ঘোষণা করা হয়, আন্তর্জাতিক স্পেস স্টেশনের আয়ু ফুরাতে চলেছে ২০২৪ সালে, এরপর পরিত্যক্ত ঘোষণা করা হবে সেটিকে। তার পরই মহাকাশে ভয়শূন্যতায় মানুষের গবেষণার কী হবে তা নিয়ে ভাবনায় পড়েছেন অনেকে। আসগার্ডিয়া শেষ পর্যন্ত সত্যিই তৈরি হলে ভাবনা মিটবে তাদের।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত