,

উদ্বেগ আর হতাশা কাটানোর টিপস্‌ 

লাইফস্টাইল ডেস্ক : চারিদিকে লোকজন এর মুখে শুধু হতাশার কথা। কেউ বলেন তাঁর সময় ঠিক যাচ্ছে না। তো কেউ বলেন এমনটা হওয়ার কথা ছিল না। এ সব শুনতে শুনতে এক সময় নিজেও হতাশ হয়ে পড়েন। নিজেকেও ওই হতাশের দল ফেলে দেন। আর ভাবেন শুধু অন্ধকারময় দিনের কথা। আর নিজেরও যদি সময় খারাপ যায়, তাহলে তো সোনায় সোহাগা!‌ না এতটা হতাশ হওয়ার কিছু নেই। উদ্বেগ আর হতাশা থেকে বেরিয়ে আসাই জীবন। রইল হতাশা কাটানোর কিছু টিপস….

3654-702x336

১. হতাশার উৎস ভেবে বার করুন। কাজটা খুব কঠিন নয়। আর সমস্যা চিহ্নিত করতে পারলেই সমাধানও আসবে। কিন্তু সমস্যা যদি নিজের মধ্যেই হয় তবে তা খুঁজে বার কঠিন হয়ে পড়ে। আরে বাবা, সমস্যা থাকলে সমাধানও আছে। অফিসের পরিবেশ পছন্দ হচ্ছে না?‌ বা, গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড ছেড়ে গেছে। তা সাময়িকভাবে নেতিয়ে দিতে পারে জীবন। কিন্তু মনে রাখবেন আরও অনেক কাজ রয়েছে। অবসর সময়ে নতুন চাকরি খুঁজুন। নতুন মানুষের সঙ্গে মিশুন। ব্রেক আপের যন্ত্রণা কাটিয়ে উঠতে পারবেন।

২. দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন আনুন। ঝঁুকি এড়িয়ে চলার চেষ্টা করুন। দেখবেন উদ্বেগ আর হতাশা অনেকটাই কেটে গিয়েছে। অনেকেই শেষ সময়ে কাজ করতে ভালবাসেন। সেটা তাঁদের অভ্যাসের মধ্যে পড়ে। তাই দেখে আপনিও সেভাবে কাজ করার চেষ্টা করবেন না। কারণ, প্রত্যেকের ভাবনা আলাদা। কাজের ধরন আলাদা।

৩. ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়। হাজারো কাজ, ব্যর্থতা আসবেই। তা নিয়ে বসে থাকবেন না। এ সময়ে কোনও সফল মানুষের পরামর্শ নিন। সম্ভব হলে সফল মানুষের জীবনী পড়ুন। তাছাড়া অতীতের ভাল সময়ের কথা ভাবুন।

৪. নিজেকে অছ্যুৎ ভাববেন না। কাজের জায়গায় নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলুন। অপরকে কাজে সাহায্য করুন। দেখবেন আত্মবিশ্বাস বাড়ছে। হতাশা কাটছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে