বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যালাক্সি নোট ৭ এখন হাসির খোরাক

 
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি বিশ্বে স্যামসাংয়ের বেশ সুনাম রয়েছে। তবে এতদিনের পরিশ্রমে গড়া সুনামের প্রাচীরে কিছুটা হলেও ফাটল ধরিয়েছে, তাদের সাম্প্রতিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি নোট ৭’।

top1476264741

বহুল প্রত্যাশিত এই ফোন বাজারে আসার কয়েকদিনের মধ্যেই গ্রাহকরা অভিযোগ জানাতে থাকে, ব্যাটারি বিস্ফোরণের মতো ভয়ানক ঘটনার। গ্রাহকের নিরাপত্তা নিয়ে কোনো আপস করবে না জানিয়ে স্যামসাং বাজারে থেকে প্রত্যাহার করে নেয় ২০ লাখ গ্যালাক্সি নোট ৭।

এরপর পরীক্ষা করে ফের বাজারে ফোনটি বিক্রি শুরু করে। ব্যাটারির সমস্যা ছিল এমনটা জানিয়ে নতুন পরীক্ষিত ফোন নিরাপদ দাবী করে ক্রেতাদের হাতে তুলে দেয় তারা।

কিন্তু নিরাপদ হিসেবে দাবী করে দ্বিতীয় দফায় গ্রাহকদের হাতে তুলে দেওয়া গ্যালাক্সি নোট ৭ নিয়েও ওঠে বিস্ফোরণের অভিযোগ। ঘটনা তদন্তে ফোনটি আপাতত ব্যবহার না করতে গ্রাহকদের অনুরোধ করেছে স্যামসাং।

একই সঙ্গে এই ফোনটির সরবরাহ, বিক্রি, এমনকি উৎপাদনও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় অন্তত ১৭০০ কোটি ডলারের লোকসানের ধাক্কা সামলাতে হবে প্রতিষ্ঠানটিকে।

এদিকে স্যামসাংয়ের অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ৭-এর এই বিস্ফোরণ কান্ডে ফোনটি সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাকে পরিণত হয়েছে। টুইটার, ফেসবুক ছেয়ে গেছে গ্যালাক্সি নোট ৭ নিয়ে নানা ব্যঙ্গ মন্তব্য, ভিডিও ও ছবির মেমেতে।

তার মধ্যে থেকে কিছু মেমে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের খ্যাতনামা সংবাদমাধ্যম ডেইল মেইল অনলাইন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত