,

সুখী দাম্পত্য জীবন কাটানোর উপায়

 

লাইফস্টাইল ডেস্ক :কথায় আছে বিয়ে নাকি দিল্লিকা লাড্ডু। খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। তাই অনেকে এই দিল্লিকা লাড্ডু খেয়েই পস্তানোর সিদ্ধান্ত নেন। তবে দিল্লিকা লাড্ডু খেয়ে পস্তানো নয় বরং সুখী দাম্পত্য জীবন কাটানোর উপায় বাতলে দিয়েছেন একদল গবেষক।

relation-700x336

ভাবছেন, নিশ্চয় খুবই কঠিন কঠিন সব উপায়। না, সুখী দাম্পত্য জীবন কাটানোর খুবই সহজ একটি উপায় বাতলে দিয়েছেন গবেষকরা। তা হলো, সঙ্গীকে সপ্তাহে অন্তত ১০ বার ‘ভালোবাসি’ বলা আর মাসে অন্তত তিনবার বাইরে ঘুরতে যাওয়া।এক হাজার জন বিবাহিত মার্কিনির ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে বিজ্ঞানীরা। ওয়ানপোল ডটকম এ গবেষণা করেছে।চলতি বছর জানুয়ারির ৩০ তারিখ থেকে ফেব্রুয়ারির ৯ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে এ জরিপ চালানো হয়।

গবেষণা থেকে কিছু মজার মজার তথ্য তুলে এনেছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, সুখী দাম্পত্য জীবনের কিছু গোপন রহস্য হলো একে অন্যের দোষগুলো গ্রহণ করা, বিশ্বাস আর ভুল স্বীকার করার ক্ষমতা।এই তালিকায় আরও আছে একে অপরকে সময় দেওয়া, ভালোমন্দ সব সময়ই বন্ধু থাকা, একসঙ্গে মজা করাও।ওয়ানপোল ডটকমের একজন মুখপাত্র জানান, ‘বিয়ে তো সবাই করতে পারেন। তবে বিয়েকে নিখুঁত করতে হলে প্রয়োজন প্রতিশ্রুতি ও প্রচেষ্টার।’

গবেষণায় দেখা গেছে, শতকরা ৯২ শতাংশ মার্কিনি নিজেদের সুখী দম্পতি মনে করেন। তবে যারা নিজেদের বিবাহিত জীবনে সুখী মনে করেন না তাদের মধ্যে ১৭ শতাংশ মনে করেন এজন্য অর্থনৈতিক সংকট দায়ী। বাকিরা সঙ্গীর সঙ্গে সময় না দেওয়াকে দায়ী করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে