বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যকর ঘুমের জন্য খান এই খাবারগুলো

28689-boroস্বাস্থ্য ডেস্ক : ইনসমনিয়া অথবা অনিদ্রা সমস্যায় যারা ভুগে থাকেন তারা জানেন এই সমস্যা কতটা ভয়ংকর। দিনশেষে একটি ভাল ঘুম সুস্থ থাকার জন্য অনেক বেশি প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ মানুষকে দিনে কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানো উচিত। যারা অনিদ্রা সমস্যায় ভুগে থাকেন, তারা ঘুমের জন্য স্লিপিং পিলের উপর নির্ভর করেন। স্লিপিং পিলের রয়েছে মারাত্মক সব পার্শ্বপ্রতিক্রিয়া। স্লিপিং পিলের পরিবর্তে আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু খাবার রাখতে পারেন যা ঘুমের ওষুধের মত কাজ করবে। এমন কিছু খাবারের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব।

১। দুধ:-
রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন। দুধে থাকা অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে সেরোটোনিন নামক উপাদান তৈরি করে যা ঘুম আনতে সাহায্য করে। এছাড়া দুধে রয়েছে ক্যালসিয়াম যা স্ট্রেস কমিয়ে নার্ভ শান্ত রাখে। দুধের পরিবর্তে আপনি টকদই এবং চিজও খেতে পারেন।

২। কাঠবাদাম:-
মজাদার কাঠবাদামও ঘুমের ওষুধের মত কাজ করবে। কাঠবাদামের মিনারেল ম্যাগনেসিয়াম ঘুমের উদ্রেক করে। জার্নাল অফ অর্থোমলিকিউলার মেডিসিনে বলা হয় যখন আমাদের দেহে ম্যাগনেসিয়ামের মাত্রা কমে যায় তখন আমাদের অনিদ্রার সমস্যা শুরু হয়, কাঠবাদাম এই ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে দেয়।

৩। টকদই:-
টকদইয়ে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন বি১২ যা ভাল ঘুমের জন্য প্রয়োজনীয়। শুধু তাই নয় এর ভিটামিন ডি, পটাসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান আপনাকে ঘুম পাড়াতে সাহায্য করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে টকদই খাওয়ার অভ্যাস করুন।

৪। কলা:-
পুষ্টিবিদ বায়োকেমিস্ট শন ট্যালবটের মতে ‘ঘুম না আসলে একটি কলা খেয়ে নিন, কলার পটাশিয়াম মস্তিষ্ককে রিলাক্স করতে সহায়তা করে’। কলার ম্যাগনেসিয়ামও আমাদের মাংসপেশি শিথিল করতে বিশেষভাবে কার্যকরী। এক কাপ দুধের সাথে একটি পাকা কলা মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। এই স্মুদি রাতে ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে নিয়মিত পান করুন।

৫। মাছ:-
মাছ যেমন টুনা, স্যামন মাছে রয়েছে ভিটামিন বি৬ যা মেলাটোনিন উপাদান তৈরি করে। Annals of the New York Academy of Sciences এর মতে মিলাটোনিন ঘুম আনিয়ে থাকে।

৬। গাজর:-
Pennsylvania University গবেষণায় দেখা গেছে যে, গাজরে থাকা ক্যারোটিন ভাল ঘুমের জন্য বেশ কার্যকর। গাজরের রস, গাজরে সালাদ ইত্যাদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ