বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করবে এই ৫টি জুস

28627-boroঅনলাইন ডেস্ক : আজকাল একটি রোগের নাম প্রায় শুনতে পাওয়া যায় তা হল কোলেস্টেরল। শুধু বয়স্কদের নয় এটি অল্প বয়সের মানুষের মাঝেও দেখা দিতে পারে। কোলেস্টেরল মূলত হল একটি ভারী ফ্যাটি অ্যাসিড। আমাদের দেহে পাঁচ ধরণের কোলেস্টেরল রয়েছে। এর মধ্যে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন নামক কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য ভালো, আর বাকী কোলেস্টেরলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লো-ডেনসিটি লাইপো প্রোটিন অথবা এলডিএল এর মতে খারাপ কোলেস্টেরল আস্তে আস্তে আপনাকে মৃত্যুর দিকে ধাবিত করে। ওষুধের পাশাপাশি খাদ্যভ্যাস অনেক ভূমিকা রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণে। কিছু পানীয় আছে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। আপেল, শসা এবং আদার রসঃ-
দুটি আপেল কুচি, একটি শসা, আধা ইঞ্চি আদা কুচি, এবং একটি লেবুর রস। সবগুলো ফল ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস তৈরি করুন। আপেলে প্যাকটিন, ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে।

২। কমলার রসঃ-
তাজা কমলার রস কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে থাকে। এক গবেষণায় দেখা গেছে দিনে ৩ গ্লাস কমলার রস এক মাসের মধ্যে এচডিএল এর লেভল শতকরা ২১ পারসেন্ট এবং এলডিএল বা এচডিএল এর মাত্রা ১৩ পারসেন্ট পর্যন্ত কমিয়ে দিয়ে থাকে। আপনি যদি কোলেস্টেরলে রোগী হয়ে থাকেন তবে নিয়মিত কমলার রস পান করুন।

৩। কমলা, নাশপাতির রসঃ-
দুটি কমলার রস, দুটি নাশপাতি কুচি, ছোট আকৃতির আদা কুচি, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার একসাথে মিশিয়ে নিন। এটি প্রতিদিন এক থেকে দুই গ্লাস পান করুন। ভাল ফল পেতে সকালে নাস্তার সময় এক গ্লাস পান করুন।

৪। আঙ্গুর রসঃ-
Smithson এর মতে প্রতিদিন ৮ আউন্স আঙ্গুরের রস নারীরা এবং ১৬ আউন্স আঙ্গুরের রস পুরুষরা পান করুন। তবে বাজারে কেনা বা প্যাকেটজাত আঙ্গুরের রস নয়, ফ্রেশ আঙ্গুর রস খাওয়ার চেষ্টা করুন।

৫। আপেল, বিট, গাজরের রসঃ-
একটি মাঝারি আকৃতির আপেল, একটি বিট, পাঁচ ছয়টি গাজর, অর্ধেকটা লেবুর রস এবং দুটি কমলার একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস করে নিন। এটি প্রতিদিন পান করুন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ