মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বর কেন হয়?

158833_165স্বাস্থ্য ডেস্ক : শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর কখনো একা আসে না, অর্থাৎ জ্বর সব সময়ই কোনো না কোনো অসুখের উপসর্গ৷ তবে তাপমাত্রা কত হলে সতর্ক হওয়া উচিত এবং তখন কী করবেন – তা থাকছে নিচের আলোচনায়।

জ্বর কী?
শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ সেলসিয়াস৷ তাই তার বেশি হলেই জ্বর হয়েছে বলে ধরা হয়৷ তবে শরীরে জ্বরের মাত্রা কত, তা নির্ভর করে থার্মোমিটারটি শরীরের কোথায় রেখে মাপা হয়েছে তার ওপর৷ কারণ শরীরের হাত, পা, মুখের ভেতর বা অন্য জায়গায় তাপমাত্রার পার্থক্য হয়ে থাকে৷

সঠিক তাপমাত্রা নির্ণয়
থার্মোমিটারটি মুখের ভেতর, বগলের নীচে, মলদ্বার বা শরীরের ঠিক কোনখানে এবং দিনের কোন সময়ে মাপা হচ্ছে, তার ওপর নির্ভর করে জ্বরের পরিমাপ৷ তবে শরীরের অন্যান্য জায়গার তুলনায় মুখের ভেতর বা জিবের নীচের তাপমাত্রাই সাধারণত সবচেয়ে বেশি হয়ে থাকে৷

যখন কিছুটা গরম স্বাভাবিক
অসুখ ছাড়াও মাঝে মধ্যে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হয়৷ বিশেষ করে খেলাধুলা করার সময়৷ নারীদেহের তাপমাত্রা নির্ভর করে মাসিকের সময়ের ওপর৷ মাসিকের ১০-১২ দিন আগে, অর্থাৎ ‘ওভালিউশনের’ ঠিক আগে মেয়েদের শরীর সবচেয়ে গরম থাকে৷ এছাড়া খুব ঝাল বা চর্বিযুক্ত খাবার খেলেও শরীর গরম হয়৷ শরীরের কড়া সূর্যের তাপ লাগলেও শরীরের তাপমাত্রা বাড়তে পারে৷

শিশুদের জ্বর
শিশুদের কিন্তু খুব ছোটখাটো কারণে জ্বর হয়ে থাকে৷ তবে কোনো শিশুর যদি ঘনঘন জ্বর হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত, বলেন শিশু বিশেষজ্ঞরা৷

তাপের মাত্রা
শরীরের তাপমাত্রা যদি ৩৮,২ থেকে ৩৮,৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়, তাহলে সেটাকে হালকা জ্বর বলে ধরা হয়৷ ৩৮,৬ থেকে ৩৯ ডিগ্রি হলে মাঝারি জ্বর এবং ৩৯,১ থেকে ৩৯,৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেই তাপমাত্রাকে বেশি জ্বর বলে৷ এমনটা হলে অবশ্যই সতর্ক হতে হবে৷ আর যদি জ্বরের মাত্রা যদি ৪০ থেকে ৪২ হয়, তাহলে আর দেরি না করে রোগীকে হাসপাতালে নিতে হবে৷

বিশ্রাম
শরীরের তাপমাত্রা বাড়ার সাথে সাথে বিশ্রামের প্রয়োজনীয়তাও বেড়ে যায়, বিশেষ করে ঠান্ডা লেগে জ্বর হলে৷ তাছাড়া জ্বরের সময় স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রচুর পানি পান করা প্রয়োজন৷ তাছাড়া শরীরের তাপ ৩৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে রাস্তা-ঘাটে একা চলাফেরা না করাই শ্রেয়৷

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের