বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক চাপ থেকেও যেসব সুবিধা পাবেন

লাইফস্টাইল ডেস্ক :বয়সের একটা সময় সবার মাঝেই দ্বায়িত্বের ভার পড়ে। এতে যুক্ত হয় নানা চিন্তা। যা পরে মানসিক চাপ ভাড়ায়। এ মানসিক চাপ আমাদের নানা রোগে আক্রান্ত করে ফেলে। ফলে আমরা জীবনের খেই হারিয়ে ফেলি। তবে, এ চাপের কিছু সুবিধাও আছে। জেনে নেই মানসিক চাপের আপনি কী সুবিধা পাবেন-

manosik

স্বাভাবিকভাবে নিন
আপনি যখনি মানসিক চাপকে খারাপ কিংবা বাজেভাবে নেবেন তখনই সমস্যার সৃষ্টি হবে। আপনি এটিকে নিয়ে চিন্তা করলে আপনার সময়, কাজ করার ক্ষমতা, কাজের প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে। তাই মানসিক চাপকে আপনার যুদ্ধের সঙ্গী হিসেবে নিন। ভাবুন যত প্রতিকূলতাই আসুক আপনি পারবেন। মানসিক চাপকে পাত্তা না দিয়ে কী করে একে কাজে লাগিয়ে সামনে থাকা কাজটি করা যায় তা ভাবুন। দেখবেন মানসিক চাপ দৌড়ে পালিয়েছে।

আশেপাশের মানুষ পর্যবেক্ষণ করা
আপনার প্রকৃত বন্ধু কে- এই সময়ে এসে আপনি জানতে পারবেন। আপনার মানসিক অবস্থা খারাপ জেনে যিনি আপনাকে সঙ্গ দেবে আপনাকে বোঝার চেষ্টা করবে সেই আপনার প্রকৃত বন্ধু। ভালো সময়ে আপনার জীবনে বন্ধুর অভাব হবে না। কিন্তু আপনার যখন খারাপ সময় তখন কে কে পাশে থাকে তা পরীক্ষা করার সবচেয়ে ভালো সময় হচ্ছে আপনি যখন মানসিক চাপে থাকবেন।

নিজেকে ছুটি দেওয়া
কাজের চাপে যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারেন না সেখানে মানসিক চাপ আপনাকে ছুটি দেওয়ার ব্যবস্থা করে দেয়। আপনি যখন কাজের চাপ নিতে নিতে ব্যস্ত আর আপনার মস্তিষ্ক বলছে অনেক কাজ করেছো এখন ছুটি নাও, তখনই আপনার শরীর ও তার সাথে সঙ্গ দেবে। আর এই মেঘ না চাইতে বৃষ্টির মতো ছুটিও আপনাকে অনেকটা প্রাণবন্ত করে তুলবে। আপনি ফিরে এসে আবারো কাজ করার পুরো উদ্যম ফিরে পাবেন। এমনকি আগের চেয়েও বেশি।

চুপচাপ থাকা
যখন মাথায় অনেক কিছু ঘুরতে থাকে তখন মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। তার চোখের সামনের সবকিছু অন্ধকার হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আপনি এই বিষয়টা নিয়ে যত ভাববেন তত আপনার মানসিক চিন্তা বাড়বে। তাই ঐ মুহুর্তে নিজেকে শান্ত রাখুন। ধীরে ধীরে নিঃশ্বাস নিন। আর সবকিছু ভুলে যান। দেখবেন কিছুক্ষণ পর আপনার মস্তিষ্ক আপনাকে বুদ্ধি দিচ্ছে সমস্যা থেকে বেরিয়ে আসার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ