বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোমল নরম দুটো হাতের যত্নআত্তি

লাইফস্টাইল ডেস্ক : সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে মুখের পাশাপাশি হাতও কালচে হয়ে যায়। এ ক্ষেত্রে মুখের যত্নের সঙ্গে হাতেরও যত্ন নিন। তিনটি প্রাকৃতিক উপায়ে হাতের কালচে দাগ দূর করার পরামর্শ দেওয়া হলো। এক নজরে চোখ বুলিয়ে নিন।

hand-700x336

* আলুর ও লেবুর রস
আলু ও লেবুর রসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ব্লিচের উপাদন ও সাইট্রিক এসিড রয়েছে। যা রোদে পোড়া দাগ সহজেই দূর করে। একটি আলু ভালো করে ব্লেন্ড করে এর রস বের করে নিন। এ সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে নিন। এবার একটি তুলার বলে এই মিশ্রণ নিয়ে দুই হাতে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* চালের গুঁড়া, হলুদ গুঁড়া ও দুধ
এক টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও এক টেবিল চামচ দুধ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক হাতে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার হাতের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি হাতের ত্বকের মরা কোষও দূর হবে।
* পেঁপে ও টমেটো
প্রথমে কয়েক টুকরা পেঁপে ভালো করে চটকে নিন। এর সঙ্গে অর্ধেকটা টমেটো চটকে মিশিয়ে নিন। এই মিশ্রণ দুই হাতে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ