,

ফেসবুকের ইনবক্সে আসা লিংক থেকে সাবধান

screenshot_3-1বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক– কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেজ অপশনে ছড়াচ্ছে স্প্যাম লিংক। লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন এক্সেস দিলে বন্ধুতালিকায় থাকা বন্ধুদের ম্যাসেজেও ছড়িয়ে যাচ্ছে অযাচিত সেই লিংকটি।

এক্ষেত্রে আপনার ফেসবুকের ইনবক্সে যদি নতুন কোনো ভিডিও লিংক কিংবা কোনো মেসেজ এসে থাকে, তবে অযথা ক্লিক করা থেকে সাবধান হোন। আর যদি আপনি মেসেজ দেখার আহ্বানে প্রলুব্ধ হলেন তো সর্বনাশ করে বসলেন। কারণ আপনার একটি ক্লিকেই আপনার সকল বন্ধুর কাছে অযাচিত মেসেজ চলে যেতে পারে।

ফেসবুক ইনবাক্সে আসা এসব মেসেজ কিংবা ভিডিওতে দেখার মতো আসলে কিছুই নেই। বরং সেটি ম্যালওয়্যার। যার মাধ্যমে দুর্বৃত্ত চক্র আপনার ফেসবুক অ্যাকাউন্ট হাতিয়ে নেবে, এমনকি হাতিয়ে নেবে আপনার কম্পিউটারে সংরক্ষিত অন্য গুরুত্বপূর্ণ তথ্যাদিও। আপনার ফেসবুক থেকে বিভিন্ন জনের অ্যাকাউন্টে অযাচিত মেজেসও যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দুর্বৃত্ত চক্র ম্যালওয়্যার ছড়ানোর ক্ষেত্রে চটকদার বা চিত্তাকর্ষক ছবি কিংবা ভিডিও ফুটেজের লোভ দেখাচ্ছে। তাদের ফাঁদের লিংকে ক্লিক করলেই ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, একইসঙ্গে তার সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও শঙ্কায় ফেলে দিচ্ছেন। ইনবক্সের পাশাপাশি এ ধরনের ম্যালওয়্যারের লিংক ট্যাগও করা হয়। এই ট্যাগ করা হয় আবার একসঙ্গে অনেককে, যাতে ব্যবহারকারীর বিশ্বস্ততা অর্জন সহজ হয়।

এক্ষেত্রে আপনার করণীয়

অসাবধানতাবসত আপনি যদি লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি এক্সেস দিয়েন থাকেন যতো দ্রুত সম্ভব সেটিংসে গিয়ে অ্যাপ অপশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ করে দিন। অধিকতর নিরাপত্তার জন্য একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে