,

পরিপূর্ণ যৌনতার ১৩ টিপস জেনে রাখুন

172202151515151515দম্পতিদের জন্য যৌনতা স্বাভাবিক বিষয়। আর এ স্বাভাবিক বিষয়টিকে উপভোগ্য করে তোলার জন্য কিছু উপায় রয়েছে। এ লেখায় তুলে ধরা হলো তেমন কয়েকটি উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ১. কফি খান কফি যৌনতা বৃদ্ধির ক্ষেত্রে খুবই কার্যকর। তবে এজন্য খুব বেশি কফি পান করার প্রয়োজন নেই। দিনে দুই কাপ করে কফি পানেই উপকার পাওয়া যাবে।

২. রোমান্টিক সিনেমা দেখুন আপনার যৌন জীবন যদি ফিকে হয়ে আসতে থাকে তাহলে দৈনন্দিন টিভি কিংবা ভিডিও দেখার অভ্যাসে পরিবর্তন আনুন। উভয়ে একসঙ্গে দারুণ রোমান্টিক কিছু সিনেমা দেখুন। এতে নতুন করে উৎসাহ আসতে পারে যৌনতায়।

৩. খোলামেলা হোন যৌনতার ক্ষেত্রে একান্ত সময়ে খোলামেলা হতে কোনো অসুবিধা নেই। আর যে দম্পতিরা নগ্ন অবস্থাতেই ঘুমান তাদের যৌনজীবন অন্যদের তুলনায় ভালো হয়। তাই খোলামেলা হওয়ার বিষয়টি বিবেচনা করুন।

৪. সামনে ঝুঁকে ব্যায়াম করুন সামনে ঝুঁকে যেসব ব্যায়াম করতে হয়, সেগুলো বেশি করি অনুশীলন করুন। এগুলো ইয়োগাতেও রয়েছে। গবেষণায় দেখা গেছে, এ ধরনের অনুশীলন অর্গাজম দেরি করে এবং বেশি সময় ধরে যৌনতার সুযোগ করে দেয়।

৫. টুইটার বাদ দিন সামাজিক নানা যোগাযোগমাধ্যম এবং টুইটার ব্যবহারকারীদের যৌন জীবন ভালো হয় না। এছাড়া টুইটার রোমান্টিক সম্পর্কে জড়িতদের মাঝে নানা বিষয়ে গণ্ডগোলের জন্যও দায়ী। তাই অনলাইন-টুইটার বাদ দিয়ে সত্যিকার জীবনে ফিরে আসুন।

৬. সুবাস নিন তাজা ফলমূল কিংবা খাবারের সুবাস নিন। গবেষকরা বলছেন খাবারের গন্ধ নারীর যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। অন্যদিকে আপেলের সুগন্ধ পুরুষের যৌনকামনা বাড়িয়ে দেয়।

download৭. ধূমপান বাদ দিন ধূমপানের কারণে পুরুষের যৌন উত্থানে সমস্যা সৃষ্টি হয। এছাড়া এটি পরিপূর্ণ তৃপ্তির ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে। তাই ধূমপান বাদ দিলে যৌনতা বেশি উপভোগ্য হবে।

৮. লাল পোশাক পরুন লাল পোশাক পুরুষকে প্রলুব্ধ করে যৌনতায়। তাই নারী লাল পোশাক পরলে পুরুষ আগ্রহী হয় যৌনতায়। এছাড়া নারীও পুরুষের লাল পোশাকে আগ্রহী হয়ে উঠতে পারে।

৯. বেগুনি রঙে সাজান বেডরুম যদি হয় বেগুনি রঙে সাজানো, তাহলে যৌনতায় গতি আসবে। এ বিষয়টি জানা গেছে এক গবেষণায়।  এতে গবেষকরা জানিয়েছেন, বেগুনি রং অন্য সব রঙের তুলনায় যৌনতায় উৎসাহিত করে।

১০. কিছু খাবার খান বেশ কিছু খাবার যৌনতায় উৎসাহিত করে। এসব খাবারের মধ্যে রয়েছে জিংসেং, কুমড়ার বীজ, আমলকি, রসুন, চকলেট, কলা ও ঝিনুক।

১১. দেরিতে সন্তান নিন ভালো যৌনজীবনের জন্য সন্তান নিতে দেরি করা উচিত। পাঁচ হাজার দম্পতির মাঝে এক গবেষণায় দেখা গেছে, যে দম্পতিদের সন্তান নেই তারা যৌনজীবনে অন্যদের তুলনায় সন্তুষ্ট।

১২. চুম্বন করুন বেশি করে চুম্বন করলে তা দম্পতিদের যৌনতার উৎসাহ অনেকগুণ বাড়িয়ে দেবে। এছাড়া এটি অন্তরঙ্গতা বাড়তেও ভূমিকা রাখে। পুরুষের তুলনায় নারীর জন্য এটি বেশি প্রয়োজনীয়।

১৩. ডার্ক চকলেট খান চকলেট, বিশেষ করে ডার্ক চকলেট যৌনতার আগ্রহ অনেকাংশে বাড়িয়ে দেয়। তবে শুধু আগ্রহই নয় এটি যৌনতার তৃপ্তি বাড়িয়ে দেয় এবং অর্গাজমে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে