বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলিনার অনুসারী ১০ কোটি !

selenabgনিউজ ডেস্ক : মাস খানেক আগে ঘোষণা দিয়ে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিয়েছিলেন সেলেনা গোমেজ। সেই ঘোষণা অনুযায়ী ২৪ বছর বয়সী এই গায়িকা নিজেকে সব ধরনের যোগাযোগমাধ্যম থেকে দূরে সরিয়ে রেখেছেন। কিন্তু তাতে কী? ইনস্টাগ্রামে এত দিন ধরে কোনো কিছু পোস্ট না করেও তাঁর দখলে এখন সর্বাধিক অনুসারী। সম্প্রতি এই মার্কিন গায়িকার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছে। ছবি ভাগাভাগির এই সাইটে এই প্রথম কোনো তারকা এত বিপুলসংখ্যক ব্যবহারকারীর অনুসারী হলেন।

গত মাসে এক সাক্ষাৎকারে সেলেনা গণমাধ্যমে তাঁর অবসাদ ও হতাশায় ভোগার কথা প্রকাশ করেন। সে সময় মনোরোগের চিকিৎসার অংশ হিসেবে নিজেকে সব ধরনের যোগাযোগ ও আলোচনার বাইরে রাখার ঘোষণা দেন তিনি। এমনকি এ কারণে সেলেনা তাঁর ‘রিভাইভাল ট্যুর’-এর কনসার্টও বাতিল করেন। সেলেনা তাঁর এই অবসাদের কারণ হিসেবে বছর খানেক আগে আক্রান্ত হওয়া লুপাস রোগকে দায়ী করেন।

ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন সংগীতশিল্পী টেলর সুইফট। তাঁকে অনুসরণ করেন ৯ কোটি ১৪ লাখ জন, এরপরের অবস্থানে আছেন বিয়ন্স। এই গায়িকার অনুসারীর সংখ্যা ৮ কোটি ৫৩ লাখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ