প্রতিদিন কলা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

27887-banaঅনলাইন ডেস্ক : নাস্তা হিসেবে এই ফল যেমন দারুণ তেমনি সংরক্ষণ করতেও বেশি বেগ পেতে হয় না। প্রতিদিন একটি কলা আপনাকে রাখবে চাঙ্গা।

স্বাস্থ্যগুণ: ভারতীয় পুষ্টিবিদ সন্ধ্যা গুগনানি বলেন, “পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি ইত্যাদিতে ভরপুর এই ফল। পাশাপাশি ভিটামিন বি এবং আয়োডিন, লৌহ, সেলেনিয়াম, দস্তা এই খনিজগুলোও মেলে। প্রতিদিন কলা খেলে মিলবে বিভিন্ন স্বাস্থ্যগুণ। এটি হৃদযন্ত্র, পেট এবং হাড় ভালো রাখে। এমনকি যারা ওজন কমাতে চাচ্ছেন, তাদের প্রতিদিনই কলা খেতে পারেন।”

কলা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জানিয়েছে এই স্বাস্থ্যবিষয়ক সাইট।

– পৃথিবীর ১০৭টি দেশে কলা জন্মায়।

– কলা গাছের ফুল, ফল, কাণ্ড, মোচা সবকিছুই খাওয়া যায়। ভাপে রান্নার সময় মোড়ক হিসেবে কলা গাছের পাতা ব্যবহার করা যায়।

– কলা গাছ থেকে সুতা এবং কাগজ তৈরি করা যায়। পাতা ব্যবহার কয়া যায় বাসন হিসেবে।

– কলার খোসা হতে পারে জুতার পালিশ। জুতায় কলার খোসার বাইরের অংশ ঘসে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে।

– চুলের উজ্জ্বলতা বাড়াতে কলা ও দই মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন।

– পা ফাঁটা রোধ করতে গোড়ালিতে কলা ও হলুদের মিশ্রণ মাখাতে পারেন।

– ইতিহাস অনুসারে খ্রিস্ট পূর্ব ৮ হাজার বছর আগেও কলা পাওয়া যেত।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী