বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকের যে সেবা মিলবে টাকায়

574f13d2a3a45cde13fe960d9fa740ce-untitled-3প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিশেষ কাজের সুবিধার জন্য ফেসবুক উন্মুক্ত করছে যাচ্ছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামের একটি বিশেষ সেবা। এটি অর্থ খরচ করে ব্যবহার করতে হবে।
এটি হবে ফেসবুকের ‘এন্টারপ্রাইজ কমিউনিকেশন’ সেবা। এর জন্য প্রতিষ্ঠানের ‘পার সিট’ বা প্রতি সিটের বা ব্যবহারকারীর হিসেবে ফেসবুককে অর্থ দিতে হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য সফটওয়্যার-অ্যাজ-অ্যা-সার্ভিস বা সাস টুল নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে ফেসবুক। এর ফলে ফেসবুকের এ সেবাগ্রহীতা প্রতিষ্ঠানের জন্য নানা সুবিধা বাড়বে।
ফেসবুক অ্যাট ওয়ার্কের গ্রুপ মেসেজিংয়ের পাশাপাশি মেসেঞ্জার, অডিও-ভিডিও কলিং সুবিধা থাকবে। এই সেবাটি স্ল্যাক ও স্কাইপের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। এ ছাড়া ফেসবুকের মতো প্রোফাইল, ইভেন্টস, লাইভ ভিডিওর মতো নানা ফিচার ব্যবহারের সুযোগ থাকবে।

ফেসবকু অ্যাট ওয়ার্কের পরিচালক জুলিয়েন কডরনিও বলেন, ‘কোম্পানিভিত্তিক খরচ নেওয়ার পরিবর্তে কতজন ব্যবহারকারী এ সেবা ব্যবহার করবেন, সে হিসেবে খরচ নেবে ফেসবুক। এই সেবাটি দিয়ে প্রতিষ্ঠানের কর্মীকে কাজে যুক্ত রাখতে সক্ষম হবে ফেসবুক।
২০১৪ সাল থেকে এ সেবাটি ঘোষণা দেওয়ার পর ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে এই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করে ফেসবুক।

 

 

তথ্যসূত্র: আইএএনএস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ