,

প্রভার ‘হঠাৎ দুঃসময়’

 

বিনোদন ডেস্ক :ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া থানার বালিয়াতির জমিদার বাড়িতে ‘হঠাৎ দুঃসময়’ শিরোনামের নাটকের শুটিং সম্পন্ন করেন। শফিকুর রহমান শান্তনুর রচনায় এ নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ ও অনিক বিশ্বাস।

sadia_jahan_prova

এ নাটকের গল্পে দেখা যাবে, একদল ছাত্র-ছাত্রী তাদের শিক্ষকদের সঙ্গে রাজবাড়িতে শিক্ষা সফরে যান। শিক্ষা সফরে গিয়ে কিডন্যাপ হয় নিশু ম্যাডাম। টিচার নিশু ম্যাডামকে রাজবাড়ির পাশে কিডন্যাপ করে বন্দি করে রাখে কিডন্যাপার মারুফ। একটা পর্যায়ে নিশু আসল সত্য জানতে পারে যে, আসল কিডন্যাপার মারুফ নয়। আসল কিডন্যাপার নিশুর স্বামী জামিল। এভাবে সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

নিশু ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। কিডন্যাপার মারুফের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং নিশুর স্বামীর চরিত্রে তানভীর মাসুদ। আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান ও ওবিদ রেহান।এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছে রাবিনা বৃষ্টি, অবান্তিকা মায়া, সুবর্ণা সাঈদ, সোহাগ বিশ্বাস, সাহিল সাগর, রুহুল আমিন ভূইয়া সুমি সহ আরো অনেকে।

ঈশান মাল্টিমিডিয়া প্রযোজিত রোমান্টিক ও কমেডি গল্পের এ নাটকটি খুব শিগগিরি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে