,

তিন খান আমার চেয়ে এগিয়ে : অমিতাভ

বিনোদন ডেস্ক : বলিউডের ‘বিগ-বি’ অমিতাভ বচ্চন। বিশ্বজুড়ে রয়েছে তার ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী। এমনকি বলিউডের জনপ্রিয় খানত্রয়ী শাহরুখ, সালমান এবং আমিরের চেয়েও তার অনুসারী বেশি।

amitabh_bachchan1475028229
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এগিয়ে থাকলেও খানত্রয়ী তার চেয়ে অনেক এগিয়ে বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিগ-বি।

টুইটারে আপনার ২২.৪ মিলিয়ন অনুসারী। এই সংখ্যায় সুপারস্টার খানদের আপনি পিছনে ফেলেছেন। এই মুহূর্তে তাদের যদি কোনো প্রতিযোগী থাকে তাহলে সেটা আপনি। ওরা নিজেরা নন। এমন কথার পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমটিকে অমিতাভ বচ্চন বলেন, ‘এটা কি প্রশ্ন, নাকি উক্তি? সোশ্যাল মিডিয়ার অনুসারী সংখ্যা স্টার স্ট্যাটাস বা প্রতিযোগিতার কোনো মাপকাঠি নয়। সালমান, আমির, শাহরুখ-আপনি যদি এই খানদের পরিপ্রেক্ষিতে কথা বলেন, তাহলে বলি, তারা আমার থেকে বহু যোজন এগিয়ে এবং ওপরে। তারা এর উপযুক্ত। আপনার বা অন্য কারো মত অনুযায়ী, আমি কোনোমতেই ওদের প্রতিযোগী হতে পারি না।

সাক্ষাৎকারে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে রণবীর কাপুরের চুম্বন দৃশ্য এবং রেখার জীবনী ‘রেখা : দি আনটোল্ড স্টোরি’ নিয়ে কোনো কথা বলেননি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে