বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফ-কারিনার অনাগত সন্তানের নাম কি জানেন?

saif-kareenaস্পোর্টস ডেস্ক : জন্মের আগেই সন্তানের নাম ঠিক করে ফেললেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। আর এ ব্যাপারে তাঁদের নাকি ইন্সপায়ার করেছেন রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া এবং শহিদ কাপুর-মীরা রাজপুত। না! এঁরা সন্তানের জন্মের আগে নাম রাখেননি। তবে যে পদ্ধতিতে সন্তানের নাম রেখেছেন তা পছন্দ হয়েছে সাইফ-কারিনার।

আসলে সাইফ-কারিনাকে একসঙ্গে মিডিয়াতে ‘সাইফিনা’ বলেন অনেকে। আর সেই টার্মটাই বেশ পছন্দ হয়েছে ছোটে নবাবের। ঠিক যে ভাবে রানি-আদিত্যর নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন আদিরা। দিন কয়েক আগে শহিদ-মীরা নিজেদের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম দিলেন মিশা। ঠিক তেমন ভাবেই ছেলে বা মেয়ে যাই হোক তাকে ‘সাইফিনা’ বলেই ডাকতে চান বি-টাউনের এই সেলেব দম্পতি।

আইডিয়াটা নাকি সাইফেরই। সে তথ্য ফাঁস করে কারিনা বললেন, গোটা বিষয়টা নিয়ে ও খুব মজা পেয়েছে। ও বলেছে, আমরা আমাদের সন্তানের নাম রাখব সাইফিনা। করিনার প্রেগন্যান্সির খবর প্রথম শুনে সাইফ নাকি তাঁকে বলেছিলেন, তোমাকে প্রেগন্যান্ট দেখতে দারুণ লাগছে। আমি চাই তুমি বার বার প্রেগন্যান্ট হও। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ