,

কীভাবে তৈরি করবেন ফ্রুটস কেক, রইলো রেসিপি

 
লাইফস্টাইল ডেস্ক : সকাল কিংবা বিকেলের নাস্তা, অফিস কিংবা স্কুলের টিফিনে কেকের চাহিদা বরাবরই তুঙ্গে। হতে পারে তা যেকোনো রকম কেক। আর তা যদি হয় ফ্রুটস কেক, তাহলে তো কথাই নেই। পুষ্টি এবং স্বাদ একসঙ্গে পেতে চাইলে ফ্রুটস কেক রাখতে পারেন খাবারের তালিকায়। রইলো রেসিপি-

fruits-cake-702x336

* উপকরণ: ময়দা- ২ কাপ, চিনি- ১ কাপের একটু বেশি, ডিম- ৩ টি, বেকিং পাউডার- ৩ চা চামচ, ওভালটিন- ৩ টেবিল চামচ, গলানো ঘি- ১/২ কাপ, ভানিলা এসেন্স- ১ চা চামচ, আলমন্ড এসেন্স- ১ চা চামচ, ফ্রুট কুচি (মোরব্বা, চেরি ও কিসমিস)- ৩/৪ কাপ, তরল দুধ- ১/২ কাপ, বাদাম কুচি- ২ টেবিল চামচ।

* প্রণালি: একটি বাটিতে ডিমগুলো বিট করে নিয়ে চিনি দিয়ে আবারও বিট করে নিন। এবার গলানো ঘি, দুধ, ভানিলা এসেন্স, আলমন্ড এসেন্স দিয়ে আবারও বিট করুন। এবার অন্য একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, ওভালটিন চালনি দিয়ে চেলে নিন। ফ্রুটস কুচি ও কিসমিসের মধ্যে ওভালটিন মেশানো ময়দা ১-২ টেবিল চামচ দিয়ে একটু মেখে নিন। এবার ডিমের মিশ্রনের মধ্যে আস্তে আস্তে ময়দা দিয়ে হালকা বিট করে ফ্রুট কুচি আর কিসমিস দিয়ে মিক্স করে নিন।

এরপর বেকিং পানে একটু ঘি মাখিয়ে অল্প ময়দা দিয়ে চারদিকে ছড়িয়ে নিয়ে কেকের মিশ্রণ ঢেলে দিয়ে ওপরে বাদাম কুচি ছড়িয়ে দিন। এবার প্রিহিট (১৫-২০ মি.) করা ওভেনে ১৫০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বেক করুন। বেক হবার পর কেক পুরোপুরি ঠাণ্ডা করে স্লাইস করে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে