বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে গেল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের প্রক্রিয়া

sim-cards-e1441616612416-1024x768-550x413আবারও পিছিয়ে গেল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ বা এমএনপি প্রযুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া। কোম্পানি চূড়ান্ত করতে ২৮ সেপ্টেম্বর বুধবার নিলাম অনুষ্ঠানের দিন ধার্য থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়।
এদিকে, এমএনপি বাস্তবায়নে ধীর গতি হওয়ায় এর সমালোচনা করেছেন মোবাইল গ্রাহকরা। তবে খুব দ্রুতই এই মোবাইল সেবা চালুর ঘোষণা দিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী।
নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তনের প্রযুক্তি এমএনপি চালুর অপেক্ষায় আছেন দেশের ১২ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার মোবাইল গ্রাহক। তারা বলছেন অনুন্নত সেবা সত্ত্বেও বিভিন্ন কারণে একাধিক সিম ব্যবহার করছেন তারা। পাশাপাশি এমএনপি’র পক্ষে যুক্তি দেন তারা।
বিভিন্ন অপারেটরে মোবাইল কল একটি চ্যানেল আসা যাওয়া ফলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
২৮ সেপ্টেম্বর বুধবার পোল্যান্ড, ব্রাজিল, নরওয়েসহ ৫টি দেশের ৫ প্রতিষ্ঠানকে নিলামে অংশ নিতে মনোনয়ন দেয় বিটিআরসি। তবে প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে অনিবার্য কারণে পিছিয়ে দেয়া হয়েছে এই তারিখ।
অন্যদিকে অচিরেই এমএনপি প্রযুক্তি চালুর আশ্বাস দিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মোবাইল কোম্পানির অনীহায় এমএনপি বাস্তবায়নে ধীর গতি এমন অভিযোগও অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী।

সূত্র : সময় টিভি

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত