,

মহাকাশের প্রাণের সন্ধানে কাজ শুরু বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের

010046telescopeপ্রযুক্তি ডেস্ক : বঙ্কুবাবুর বন্ধু হোক বা ইটি অথবা হালফিলের জাদু। ভিনগ্রহের প্রাণীদের খোঁজ বিজ্ঞানের দুনিয়া পেরিয়ে বারবার উঁকি মেরেছে সিনেমার পর্দায়। এবার আরও একবার সেই ভিনগ্রহীদের খোঁজ শুরু করল মানুষ। তবে রূপোলি পর্দায় নয়, সত্যি সত্যিই এই খোঁজে নামল চীন। দক্ষিণ-পশ্চিম চীনে রবিবার কাজ শুরু করল বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ। একে ভিনগ্রহীদের খোঁজে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে দাবি করেছে বেজিং।

বিশ্বের বৃহত্তম এই টেলিস্কোপের পুরো নাম The Five-hundred-metre Aperture Spherical Radio Telescope। বা সংক্ষেপে FAST। দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝাও প্রদেশে দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে টেলিস্কোপটি বসানো হয়েছে। রবিবার দুপুর থেকে FAST কাজ শুরু করেছে বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া। বিশাল এই টেলিস্কোপ নির্মাণে খরচ পড়েছে ১.২ বিলিয়ন ইউয়ান বা ১৮০ মিলিয়ন ডলার। এই টেলিস্কোপের রিফ্লেক্টরটি ৩০টা ফুটবল মাঠের সমান বলে জানিয়েছে জিনহুয়া। মহাকাশে তল্লাশি চালিয়ে প্রাণের সন্ধান করবে FAST। ২০২০-র মধ্যে মহাকাশে স্থায়ী স্টেশন তৈরি করার লক্ষ্য নিয়েছে চিন। ওই সময়েই চাঁদে মানুষ পাঠাতে আগ্রহী তাঁরা।সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে