,

সালমানের সাথে আবারো ঐশ্বরিয়া!

maxresdefaultবিনোদন ডেস্ক : বলিউডে শোনা যাচ্ছে আবারো নাকি একসঙ্গে আসতে চলেছেন সালমান ও ঐশ্বরিয়া! আর এই খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়েছে গোটা বলিউডে।

আসল কথা হল আগামী ২৮ অক্টোবর ঐশ্বরিয়া অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাবে। প্রচারের জন্য ‘বিগ বস’-এর মঞ্চে এই ছবির অভিনেতা-অভিনেত্রীদের যাওয়ার কথা। সেখানে ঐশ্বরিয়াও হাজির থাকতে পারেন বলে খবর।

আগামী ১৬ অক্টোবর ‘বিগ বস-১০’ এর প্রিমিয়ার। আর এটিই আপাতত দেশের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো। কর্ণ জোহর এই মঞ্চে তাঁর ছবির প্রচার করবেন না, এ তো হতে পারে না। অন্তত এমনটাই মত বি-টাউনের বিশেষজ্ঞদের। আর যদি এককালের বহুল চর্চিত প্রেমিক যুগল সামনা-সামনি হন, তবে একে অপরের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তা জানতে উদগ্রীব তামাম দর্শকরা। এর আগে যে সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ট্রেলার সামনে এসেছিল, তখন সালমান জানিয়েছিলেন, ঐশ্বরিয়াকে এই ছবিতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই কমেন্টটি শোনার পর রাই সুন্দরীর কেমন লেগেছে, তা জানা নেই। তবে পুরনো বিবাদ ভুলে তাঁরা ‘বিগ বস’-এর মঞ্চে ফের একসঙ্গে আসেন কিনা সেটা দেখার!
সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে