,

জুটি বাঁধছেন ফাওয়াদ-ক্যাটরিনা?

photo-1474803626বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান বলিউডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এ বছর মুক্তি পাওয়া ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিটি দারুণ সাড়া জাগিয়েছে। সামনেই মুক্তি পেতে যাচ্ছে আরেকটি আলোচিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।

বলিউডে ফাওয়াদের প্রথম ছবি ছিল ২০১৪ সালের ‘খুবসুরাত’। সেই ছবিতে ফাওয়াদের বিপরীতে ছিলেন সোনম কাপুর।

আগামী মাসে মুক্তি পাবে ফাওয়াদের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এই ছবিতে আরো অভিনয় করেছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মা। ছবিটি পরিচালনা করেছেন করন জোহর। ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির প্রযোজকও ছিলেন করন।

এবার করনের প্রযোজনায় ধর্মা প্রোডাকশন্সের আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন ফাওয়াদ। এটি হবে করন জোহরের ধর্মা প্রোডাকশন্সের সঙ্গে ফাওয়াদ খানের তৃতীয় ছবি।

আর সেই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন ক্যাটরিনা কাইফ। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ক্যাটরিনা ও সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘বার বার দেখ’। এটিও প্রযোজনা করেন করন জোহর। ৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে ৫৪ কোটি রুপি।

সব ঠিকঠাক থাকলে ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে রোমান্টিক ছবিতে দেখা যাবে ফাওয়াদ খান ও ক্যাটরিনা কাইফ জুটিকে। এ আভাস দিয়েছেন ক্যাটরিনা নিজেই। দিল্লিতে ‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারণার সময় সাংবাদিকদের এই সম্ভাবনার কথা জানান ক্যাটরিনা। এ খবর জানিয়েছে পিঙ্কভিলা।

ক্যাটরিনা জানান, ছবিটির গল্পে পাঞ্জাবি এক বিয়ের অনুষ্ঠানে দেখা হবে নায়ক-নায়িকার। আর তাই ভারতের উত্তরাঞ্চলেই ছবিটির বেশির ভাগ শুটিংয়ের কাজ করা হবে। ছবিটি পরিচালনা করবেন আদিত্য ধর। এটি হবে আদিত্যর প্রথম ছবি। তবে রোমান্টিক এই ছবিটির নাম এখনো ঠিক হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে