বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে আসছে স্ন্যাপচ্যাটের ভিডিও শেয়ারিং সানগ্লাস

2অনলাইন ডেস্ক : অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবে – এমন এক নতুন ধরণের সানগ্লাস বাজারে ছাড়তে যাচ্ছে স্ন্যাপচ্যাট নামের মেসেজিং এ্যাপ কোম্পানি। স্ন্যাপচ্যাট এই অভিনব রোদ-চশমার নাম দিয়েছে স্পেকট্যাকলস। এতে একটা ছোট ক্যামেরা বসানো রয়েছে, যাতে লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রি। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে যেন মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্য দেখছেন আপনি।

এই ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট এ্যাপে চলে যাবে, এবং সেখান থেকেই তা অন্য ব্যবহারকারীদের সাথে শেয়ার করা যাবে। এতে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও একবারে রেকর্ড করা যাবে।

এই স্পেকট্যাকলসের দাম হবে ১৩০ ডলার। এ বছরের মধ্যেই এটি বাজারে আসবে। এই এ্যাপ ছাড়ার সাথে সাথে স্ন্যাপচ্যাট কোম্পানিও তার নাম বদলে ফেলছে, কারণ ভিডিও শেয়ারিং যোগ হবার ফলে তারা আর শুধু চ্যাটিং-এ সীমাবদ্ধ থাকছে না। ফলে তারাও নতুন নাম নিয়েছে স্ন্যাপ। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত