বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন মিমি

 

বিনোদন ডেস্ক :টলিউডের সবচেয়ে বড় ওপেন সিক্রেট ছিল রাজ চক্রবর্তীর সাথে মিমি চক্রবর্তীর প্রেম। এমনটাও শোনা গিয়েছিল যে, তারা গোপনে বিয়েও করেছেন। তবে সম্পর্কের কথা সরাসরি ভাবে দুজনের কেউই কখনো স্বীকার করেননি। কিন্তু বর্তমানে টালিগঞ্জের ব্রেকিং নিউজ রাজ-মিমির ব্রেকআপ।
bengali-actresses-630x420
আর এর মূলে নাকি রয়েছে তুরস্কের লোকাল লাইন প্রোডিউসর ইলহান কিজল্কির ছেলে মিলি। শোনা যাচ্ছে, মিমির নতুন বয়ফ্রেন্ড সে। তার সাথেই নাকি এখন চুটিয়ে প্রেম করছেন নায়িকা। এর জেরেই ভেঙে যায় রাজের সাথে তার সম্পর্ক। তাই আর চুপ না থেকে মুখ খুললেন মিমি।

বললেন, ‘আসলে অন্যদের জীবন নিয়ে অনেক বেশি মাথাব্যথা মানুষের। একটা গুজব যে অনেক কিছু ধ্বংসও করে দিতে পারে এটা মানুষের বোঝা উচিত। যদি কারও সাথে বন্ধুত্ব করাটা অপরাধ হয়, তা হলে এটা নিয়ে কথা না বলাই ভাল।’

যোগ করে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, রাজের সাথে রিলেশনশিপ নিয়ে ভাল সময়ে মিডিয়াতে কিছু বলিনি। ফলে খারাপ সময় নিয়েও কথা বলতে চাই না। কিন্তু আমাকে ওর নামে অনেক সময় অনেকে অনেক কিছুই বলেছে। আমি কখনো বিশ্বাস করিনি।

মিমি বলেন, এই ঘটনাটা আসলে আমার এক্সপিরিয়েন্স অনেকটা বাড়িয়ে দিল। যতটা আমরা ভাবছি, জীবন ততটা সহজ নয়। হয়তো ক’দিন খারাপ লাগবে, মিস করব। কিন্তু কারও জন্য তো কিছু থেমে থাকে না। ফলে জীবন চলছে, চলবে। আমি হয়তো মানুষ চিনতে ভুল করেছি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত