,

৪০ পেরিয়ে তারা…

1474638732বিনোদন প্রতিবেদক : তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের সাথে আছেন এই দু’জন। এক সময় জুটি হিসেবে ছিলেন বেশ জনপ্রিয়। এক সাথে অভিনয় করেছেন মোট ৪০টি চলচ্চিত্রে। এবার জুটি হিসেবে নিজেদের ৪১তম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা।

প্রয়াত পরিচালক দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমাতে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। এবার বদিউল আলম খোকন পরিচালিত কাশেম আলী দুলালের গল্পে তারা অভিনয় করছেন ‘হারজিত্’ সিনেমায়। গত বৃহস্পতিবার থেকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে ওমর সানী-মৌসুমী স্বামী-স্ত্রীর ভূমিকাতেই অভিনয় করছেন। এর আগে বদিউল আলম খোকনের নির্দেশনায় ওমর সানী-মৌসুমী দুটি আলাদা সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম তারা দু’জন খোকনের নির্দেশনায় একই সিনেমায় অভিনয় করছেন। ওমর সানী বলেন, ‘এর আগে বদিউল আলম খোকনের ‘রাজা বাবু’ সিনেমায় অভিনয় করেছিলাম। বেশ ভালো একটি সিনেমা ছিল এটি। অনেক সাড়া পেয়েছিলাম।’ মৌসুমী বলেন, ‘এর আগে খোকন ভাইয়ের নির্দেশনায় মান্না ভাইয়ের সঙ্গে ‘রুস্তম’ সিনেমায় অভিনয় করেছিলাম। এরপর আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। অনেকবছর পর তার নির্দেশনায় কাজ করছি। বেশ ভালো লাগছে এই কারণে যে, খুব গোছানো একটি ইউনিটে মনের মতো কাজ করতে পারছি। সঙ্গে যেহেতু সানী আছে তাই ক্ষণে ক্ষণে তার জন্য চিন্তা থেকে মুক্ত আছি। চোখের সামনেই আছি দু’জন একে অন্যের।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে