বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাঞ্জেলিনা ও ব্রাড পিটের বিবাহ বিচ্ছেদে কেন নাক গলাল এফবিআই?

000231angelina_kalerkantho_picবিনোদন ডেস্ক : ‘এফবিআই’-এর পুরো নাম ‘ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’। সাধারণত, মারাত্মক রকমের হাইপ্রোফাইল তদন্তের সঙ্গে যুক্ত থাকে এই গোয়েন্দা সংস্থা।

অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের সম্পর্ক যে এখন শেষ হওয়ার পথে তাতে কারোরই কোনো সন্দেহ নেই। যত দিন গড়াচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সেলিব্রিটি কাপল-এর আসন্ন বিচ্ছেদ নিয়ে ততই বাড়ছে বিতর্ক। এবার, এই বিবাহ-বিচ্ছেদের মধ্যে ঢুকে গেল এফবিআই-এর নাম।

হঠাৎ, এফবিআই-এর কী দায় পড়ল যে তাঁরা আগ বাড়িয়ে জোলি ও ব্র্যাডের ব্যক্তিগত সম্পর্কে নাক গলাতে গেল? জানা গেছে সম্প্রতি ব্যক্তিগত বিমানে ফ্রান্স থেকে ছেলে-মেয়েদের সঙ্গে করে আমেরিকায় ফিরছিলেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। কিন্তু, বিমানের মধ্যেই বছর পনের ছেলে ম্যাডক্স-এর সঙ্গে ব্র্যাড পিটের প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম হয়। ম্যাডক্স-এর ব্যবহারে ক্ষিপ্ত ব্র্যাড প্রায় মারতে ছুটেছিলেন। কিন্তু, কোনোক্রমে তাঁকে আটকানো হয়।

ব্র্যাডের ব্যবহারে পাল্টা ক্ষিপ্ত হয়ে ওঠেন অ্যাঞ্জেলিনা। বিমানের মধ্যে ব্র্যাড ও জোলির পরিবার ছাড়াও তাঁদের সঙ্গে কাজ করা লোকজনও ছিলেন। এছাড়াও হাজির ছিলেন তাঁদের পারিবারিক কয়েক জন বন্ধু। এই বন্ধুদের মধ্যেই একজন সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছেন মাঝ আকাশে বাবা-ছেলের মধ্যে হওয়া ঝগড়ার খবর।

দাবি করা হচ্ছে, বিমানের মধ্যে ব্র্যাড পিট-এর এই ব্যবহারে এতটাই ক্ষিপ্ত ছিলেন অ্যাঞ্জেলিনা যে তিনি বিমানবন্দর থেকেই ছেলে-মেয়েদের নিয়ে অন্যত্র চলে যান এবং তারপরই বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেন।

বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে মামলায় অ্যাঞ্জেলিনা যে কারণগুলো দর্শিয়েছেন তাতে ব্র্যাডের বিরুদ্ধে ছেলে-মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারকেই মূল বলা হয়েছে। এরপরই ১৫ বছর ছেলে ম্যাডক্স-এর সঙ্গে ব্র্যাডের ঝগড়া নিয়ে তদন্তে নেমেছে লস এঞ্জেলেসের সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট। কিন্তু, বিমানে হওয়া ঘটনার তদন্তের অধিকার নেই সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের। তাই তাঁদের পাঠানো সুপারিশের ভিত্তিতে তদন্তে নেমেছে এফবিআই। কারণ, মার্কিন ভূখণ্ডের মধ্যে থাকা আকাশসীমায় ব্যক্তিগত বিমানে কোনো ধরনের হাতা-হাতির ঘটনা আইন অনুসারে অপরাধ। আর এই অপরাধের তদন্তের অধিকার একমাত্র এফবিআই-এর।

হলিউড হিলসের অট্টালিকায় ব্র্যাড পিট এখন একাই বাস করছেন বলে খবর। অ্যাঞ্জেলিনা ছেলে-মেয়েদের সঙ্গে একটি ভাড়া বাড়িতে আছেন বলে জানা গেছে। মিস্টার ও মিসেস স্মিথ নামে হলিউডের এক সিক্রেট এজেন্টের ছবিতে অভিনয় করার সময় কাছাকাছি এসেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাঁদের বিবাহ বিচ্ছেদেও এখন ঢুকে পড়েছেন সিক্রেট এজেন্টদের দল। যাঁরা সত্যি সত্যি বাস্তব জীবনে এফবিআই গোয়েন্দা। নিয়তি বোধহয় এমনই হয়। সেটা এখন হারে হারে টের পাচ্ছেন ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত