,

সিক্যুয়েলেও নায়িকা শ্রীদেবীই, কিন্তু তাঁর ‘মিস্টার ইন্ডিয়া’ কে?

srideviবিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার অন্যতম সাড়া জাগানো বলিউড ফিল্ম ‘মিস্টার ইন্ডিয়া’। অনিল কাপুর, শ্রীদেবী, অমরীশ পুরি, অনু কাপুরের মতো অভিনেতাদের দুর্দান্ত কাজ জয় করেছিল দর্শকের মন। ছবির প্রত্যেকটি দৃশ্য এবং প্রেক্ষাপট আজও যেন জ্বলজ্বল করছে সিনেপ্রেমীদের মনে। ১৯৮৭ সাল থেকে আজ অবধি সেই উৎসাহ যেন এতটুকুও কমেনি। কিন্তু দর্শকদের এই সীমিত আনন্দ দিয়ে মনে হয় খুশি নন স্বয়ং মিস্টার ইন্ডিয়া। আর তাই সেলুলয়েডে কাঁপাতে আবার পর্দায় ফিরছেন তিনি সেই ছবিরই সিক্যুয়েল নিয়ে।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিটির সিক্যুয়েল তৈরির কাজ শুরু হতে চলেছে শিগগিরই। আর এই ছবি তৈরির প্রাথমিক খবরই দর্শকদের মধ্যে তৈরি করেছিল প্রবল উৎসাহ। ছবির সিক্যুয়েল তৈরি হওয়া নিয়ে কথাবার্তা হলেও, এই ছবিতে কোন অভিনেতা-অভিনেত্রীদের কাস্ট করা হচ্ছে, সেই বিষয়ে কোনোরকম তথ্যই পাওয়া যায়নি সেই সময়।

কিন্তু এখন কানাঘুষো শোনা যাচ্ছে, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির সিক্যুয়েলেও অভিনয় করতে চলেছেন শ্রীদেবী। আর সেই ছবিতে কাজ করার জন্য রীতিমতো প্রস্তুতি নেয়া শুরু করেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নায়িকা নাকি নিজের হেয়ার স্টাইলিস্ট এবং কস্টিউম ডিজাইনারকে তলব করেছেন।

মনে হচ্ছে, ‘হাওয়া হাওয়াই’-এর ছন্দে ফের দর্শকদের মাতাতে সেই মিষ্টি সাংবাদিকটি তৈরি। এখন কেবল ‘মিস্টার ইন্ডিয়া’-র দেখা দেয়ার অপেক্ষা! সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে