,

সম্পর্কের ইতি টানলেন সিদ্ধার্থ-আলিয়া!

 
বিনোদন ডেস্ক : স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট। এরপর থেকে নানা সময় বলিপাড়ায় শোনা গেছে তাদের প্রেমের গুঞ্জন। সেই সম্পর্কের নাকি ইতি টেনেছেন এই জুটি। কী কারণে তারা ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। শোনা যাচ্ছে, ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

alia_sidharth1474354372
ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ড্রিম ট্যুরের সময় থেকেই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলা শুরু করেন সিদ্ধার্থ-আলিয়া। এরপর বার বার দেখো সিনেমায় আশানুরূপ সাফল্য না পাওয়ায় ক্যারিয়ারের প্রতি বেশি মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধার্থ।

অন্যদিকে কয়েকটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। যার মধ্যে রয়েছে- শাহরুখ খানের সঙ্গে ডেয়ার জিন্দেগি এবং বরুন ধাওয়ানের সঙ্গে বদ্রিনাথ কি দুলহানিয়া। তিনিও ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ক্যারিয়ারের প্রতি বেশি নজর দিতে চাইছেন।

তবে তাদের এই ব্রেকআপ সাময়িক বলেও জানা গেছে। পাশাপাশি সম্পর্কে না থাকলেও পরস্পরের ভালো বন্ধু হিসেবেই থাকবেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে