,

ভিটামিন বি ১২- এর অভাবে যে সমস্যাগুলো হতে পারে

 

লাইফস্টাইল ডেস্ক :ভিটামিন বি ১২ দেহের প্রত্যেকটি কোষের বিপাক ক্রিয়ার সঙ্গে জড়িত। ভিটামিন বি ১২ এর অভাবে দীর্ঘায়িত রক্ত রোগ এবং স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া নিচের সাতটি লক্ষণ যা ভিটামিন বি ১২ এর অভাবে দেখা দেয়।

tired1474434884

মাথা ঘোরা
ক্রমাগত মাথা ঘোরা ভিটামিন বি ১২ এর অভাবে হতে পারে। আপনি যখনি আপনার বসা অবস্থান থেকে দ্রুত উঠে দাঁড়ান তখন আপনার মাথা ঘুরবে। এছাড়া সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠবার সময়ও মাথা ঘুরতে পারে। এগুলো হলে কোনো ভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না। যথাসম্ভব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক ওষুধ গ্রহণ করুন।

বিস্মৃতি
বিস্মৃতি বা ক্রমাগত কোনো কিছু ভুলে যাওয়াও ভিটামিন বি ১২ এর অভাব ইঙ্গিত করে। স্মৃতির বিভ্রান্তিকর এই সমস্যাকে ডাক্তাররা সাধারণত ডিমেনশিয়া বা আলজেহইয়াম বলে থাকেন কিন্তু এটি ভিটামিন বি ১২ এর অভাবেও হতে পারে। ভিটামিন বি ১২ খুব সহজে পরীক্ষা করা যায়। দীর্ঘ সময় ধরে ভিটামিনের অভাব বয়স্ক অবস্থায় প্রকর ধারণ করে। তাই স্মৃতি শক্তিকে উন্নত চাইলে এখনি ভিটামিন বি ১২ যুক্ত খাবার খান বেশি করে।

পেশির দুর্বলতা
ভিটামিন বি ১২ এর অভাবে মাংসপেশিতে পর্যাপ্ত পরিমান অক্সিজিনেশন হয় না। ফলে মাংস পেশি দুর্বল লাগে। বিশেষ করে যারা সব সময় ভারী কাজ করেন বা জিমে যান নিয়মিত তাদের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন বি ১২ রাখাটা আবশ্যক।

চেহারায় ফ্যাকাসে ভাব
ভিটামিন বি ১২ এর অভাবে রক্তে লোহিত রক্তকণিকা কমে যায়। যার ফলে শরীরের অধিক পরিমান বিলিরুমিন বের হয়ে যেতে থাকে। এর কারণেই মুখ ফ্যাকাসে হয়ে যায়। চোখেও হলদেটে ভাব চলে আসে।

পিন এবং সুচ
শরীরে কোনো আঘাত ছাড়াই পিন বা সুচ ফোটানোর মতো ব্যাথা অনুভূত হওয়াও ভিটামিন বি ১২ এর অভাবের একটি লক্ষণ। অসাড়তা বা বৈদুত্যিক শক তরঙ্গ অনুভূত হলে নার্ভ ক্ষতিগ্রস্থ হয় বলে শরীরে অক্সিজেনের পরিমান কমে যায় এবং শরীর লৌহ রক্ত কণা উৎপাদন কমিয়ে দেয়। যা ভিটামিন বি ১২ এর অভাবেই ঘটে।

অস্বাভাবিক ক্লান্তি
ভিটামিন বি ১২ এর অভাবে শরীর অস্বাভাবিক ক্লান্ত লাগতে পারে। রাতে পর্যাপ্ত পরিমান ঘুম হওয়া সত্ত্বেও সারাদিন ঘুম ঘুম ভাব থাকতে পারে। অল্প একটু কাজ করার পরই খুব ক্লান্ত লাগতে পারে বা কোনো কারণ ছাড়াই শরীর ক্লান্ত বা অবসাদ্গ্রস্থ লাগতে পারে এই ভিটামিন বি ১২ এর অভাবে।

দৃষ্টিগত সমস্যা
অনেক সময় ধরে শরীরে ভিটামিন বি ১২ এর অভাব থাকলে তার প্রভাব দৃষ্টি শক্তির ওপর পড়তে পারে। যেমন আলোর সংবেদনশীলতা, ঝাপসা দেখা, দ্বিত দেখা, ছায়া দেখা এগুলো হতে পারে। অনেক সময় ভিটামিন বি ১২ এর অভাবে চোখের রেটিনা নষ্ট হয়ে চোখের দৃষ্টি একেবারে চলে যেতে পারে।

ভিটামিন বি১২ রয়েছে এমন কিছু খাবার হচ্ছে- মাছ (টুনা, স্যালমন), মুরগির মাংস, গরুর মাংস, দুধ, দই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ