বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার জন্য অনেক ছবিতে সুযোগ পাননি সোনম!‌

sonamবিনোদন ডেস্ক : বাবা অনিল কাপুরের জন্যই নাকি অনেক সিনেমায় সুযোগ পাননি সোনম কাপুর। এমনকী ‘‌প্রেম রতন ধন পায়ো’‌ সিনেমাতে তাঁর সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন সালমান খান। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ৩১ বছর বয়সি বলিউড অভিনেত্রী। বলেন,‘‌বাবার বন্ধু, তাই আমার সঙ্গে কীভাবে রোম্যান্স করবেন, সেটা ভেবেই প্রথমে সিনেমাটি করতে চাননি সালমান।’‌ শুধু ‘‌বজরঙ্গি ভাইজান’‌ নন, মায়ের বান্ধবী হওয়ায় সোনম কাপুরকে নিজের সিনেমায় অভিনয়ের এখনো অবধি সুযোগ দেননি ফারাহ খানও। অনেকেই ভাবেন সোনম কাপুর, আলিয়া ভাট কিংবা শ্রদ্ধা কাপুররা সহজেই সিনেমায় কাজ পেয়েছেন। সাক্ষাৎকারে তাঁদেরও একহাত নেন সোনম। বলেন,‘‌বিখ্যাত বাবা-‌মায়ের সন্তান না হয়েও দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। আর আমি কখনো কোনো ব্যাপারে বাবার সাহায্য নিতে চাইনি। এমনও দিন গেছে, যখন বাবা এই ব্যাপারটি নিয়ে রাগ করেছে।’‌ ‘‌নীরজা’-‌র সাফল্যের পর ‘‌ভিরে দি ওয়েডিং’‌-‌এ অভিনয় করছেন সোনম। তাঁর বন্ধুর চরিত্রে রয়েছেন কারিনা কাপুর খান, স্বরা ভাস্করের মতো তারকারা।‌ ‌‌

সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত