বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্ট দেখে ভক্তকে টিকেট পাঠিয়ে দিলেন শাকিব খান

shakib_khanবিনোদন প্রতিবেদক : প্রিয় নায়ক শাকিব খানের ‘বসগিরি’ ছবি দেখতে চান অথচ টিকেট নেই। কি করবেন? উপায় নেই বলে ফেসবুকেই পোস্ট দিলেন। আর সেই পোস্টের সারা দিলেন স্বয়ং নায়ক শাকিব খান! এমন ঘটনাই ঘটে ঢাকার এলিফ্যান্ট রোডের এক তরুণীর সাথে। ঘটনায় বিস্ময়ে অভিভূত হয়েছেন ওই তরুণী।

জান্নাতুল ফেরদৌস রবিবার রাতে লেখেন, ‘টিকিট না পেয়ে হতাশ, কেউ কি দিবা ‘বসগিরি’ দেখার টিকিট’।

এই পোস্টটি দেখে ছবির পরিচালক শামীম আহমেদকে টিকিটের ব্যবস্থা করতে অনুরোধ জানান নায়ক শাকিব খান। পরে পরিচালক তার সহকারীর মাধ্যমে ওই তরুণীকে চারটি টিকিট পাঠিয়ে দেন।

সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী কোথাও টিকিট না পেয়ে গিয়েছিলাম ব্লক বাস্টারে। বাসা থেকে এত দূরে গিয়েও টিকিট না পেয়ে সত্যিই হতাশ হয়েছিলাম। এভাবে টিকিট পেয়ে খুব খুশি হয়েছি। কালই বন্ধুদের সঙ্গে নিয়ে ‘বসগিরি’ ছবিটি দেখে আসব। টিকিট পাওয়ার পর রাত পৌনে একটায় নায়ক ও পরিচালককে ধন্যবাদ দিয়ে আরও একটি পোস্ট দেন জান্নাতুল ফেরদৌস। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ