ব্র্যাডকে ডিভোর্স দিচ্ছেন জোলি
বিনোদন ডেস্ক : হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সংসার ভাঙতে যাচ্ছে। ব্র্যাডকে ডিভোর্স দিতে যাচ্ছেন জোলি।
বিয়ে ভেঙে দিতে জোলি সোমবার আদালতে আবেদন করেছেন বলে জানান তার আইনজীবী রবার্ট ওফার।
তিনি বলেন, স্বাস্থ্য এবং পারিবারিক বিষয় বিবেচনায় নিয়ে জোলি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
হলিউডের এ তারকা জুটি ২০০৪ সাল থেকে একসঙ্গে আছেন। তবে তারা বিয়ে করেন ২০১৪ সালের আগস্টে।











